হেড অফ ডিজিটাল মিডিয়া


ধানমন্ডি থানায় আটক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন সদস্যকে মুচলেকা দিয়ে ছাড়িয়ে আনার ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ ভুল স্বীকার করেছেন। এনসিপি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই ঘটনার জন্য তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল, যার লিখিত ও মৌখিক জবাবে তিনি নিজের ভুল স্বীকার করে ভবিষ্যতে এমন ভুলের পুনরাবৃত্তি না ঘটানোর অঙ্গীকার করেন। তিনি দাবি করেন, আটক ব্যক্তিদের কর্মকাণ্ডের সঙ্গে তার সরাসরি কোনো সম্পৃক্ততা ছিল না। বিষয়টি রাজনৈতিক পর্ষদে যাচাই–বাছাইয়ের পর তার ওপর থেকে কারণ দর্শানোর নোটিশ প্রত্যাহার করা হয়েছে। উল্লেখ্য, গত ২০ মে ধানমন্ডিতে এক প্রকাশকের বাসায় ঢোকার চেষ্টার ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছিল। এরপর তাদের হান্নান মাসউদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়, যা নিয়ে দলের ভেতর ও বাইরে নানা প্রশ্ন ও সমালোচনা তৈরি হয়। এনসিপি এ ঘটনায় স্বচ্ছতা বজায় রাখতে দ্রুত সাংগঠনিক পদক্ষেপ গ্রহণ করে এবং বিষয়টির ব্যাখ্যা চায়। এ প্রেক্ষিতেই হান্নান মাসউদের দুঃখপ্রকাশ এবং ভুল স্বীকার গুরুত্বপূর্ণ রাজনৈতিক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।