

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, নির্বাচনবিরোধী অবস্থান নেওয়া দল বা নেতারা ভবিষ্যৎ রাজনীতিতে ক্ষতিগ্রস্ত হবেন। তিনি সতর্ক করে দেন, যারা অযৌক্তিকভাবে নির্বাচন বর্জনের কথা বলবে, তারা নিজেরাই রাজনৈতিক মাঠ থেকে বাদ পড়বে। আজ মঙ্গলবার রাজধানীর গুলশানে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এ মন্তব্য করেন।তিনি বলেন, “মাঠের আলোচনা মাঠেই জবাব দেওয়া হবে। নির্বাচনবিরোধী কথা যে-ই বলুন, তাঁরা রাজনীতির মাঠ থেকে মাইনাস হয়ে যাবেন।”নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, কোনো দল নির্বাচনে অংশ নেবে কি নেবে না, সেটি তাদের রাজনৈতিক স্বাধীনতার অংশ। তবে যারা অযৌক্তিকভাবে বর্জনের সুযোগ খুঁজবে, তারা ভবিষ্যৎ রাজনীতিতে পিছিয়ে পড়বে।আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচন প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, এ নিয়ে কোনো শঙ্কা নেই। দেশে নির্বাচনী আমেজ তৈরি হয়েছে। যে-ই এর বিপক্ষে কথা বলবে, তারা নিজেদের রাজনীতিকেই ক্ষতিগ্রস্ত করবে। বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য জানান, জামায়াতের সঙ্গে জোটের কোনো সুযোগ নেই। তবে আওয়ামী লীগের আমলে যুগপৎ আন্দোলনে যারা বিএনপির সঙ্গী ছিলেন, তাঁদের সঙ্গে জোট হতে পারে। কয়েকটি ইসলামি ঘরানার দলের সঙ্গেও আলোচনা চলছে, যদিও তা এখনো চূড়ান্ত নয়। তিনি বলেন, জুলাই সনদের কিছু অঙ্গীকার অযৌক্তিক মনে হলেও বিকল্প প্রস্তাব নিয়ে কমিশনের আলোচনায় অংশ নেওয়া হবে। সংসদ নির্বাচনের পর রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে সংবিধান সংস্কার হতে পারে, যা গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও শক্তিশালী করবে। সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপি কোনো জটিলতা চায় না। সবার ঐকমত্যে বর্তমান সরকার গঠিত হয়েছে। ঘোষিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে। তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা পুনর্বহাল হলে তা পরবর্তী নির্বাচনে কার্যকর হতে পারে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।