হেড অফ ডিজিটাল মিডিয়া


বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। রমজান শুরুর সপ্তাহখানেক আগে নির্বাচন হবে বলে উল্লেখ করে তিনি দাবি করেন, এই নির্বাচন কোনো শক্তিই ঠেকাতে পারবে না। শনিবার (৩০ আগস্ট) দুপুরে নেত্রকোনা শহরের মোক্তারপাড়া মাঠে জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সালাহউদ্দিন আহমদ বলেন, “যাঁরা পিআর পদ্ধতি নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন, তাঁদের উদ্দেশ্য ভিন্ন। কেউ যদি বলে পিআর ছাড়া নির্বাচন হতে দেওয়া হবে না—তাহলে স্পষ্ট করে বলছি, নির্বাচন হবেই, কেউ ঠেকাতে পারবে না।”তিনি আরও বলেন, “গণতন্ত্র ও ভোটাধিকারের জন্য আমরা রক্ত দিয়েছি। তাই বিভ্রান্ত না হয়ে গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ রাখতে হবে।”আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, “আওয়ামী লীগের ইতিহাস হলো গণতন্ত্র হত্যার ইতিহাস, সন্ত্রাসবাদের ইতিহাস, মাফিয়াতন্ত্রের ইতিহাস। ১৯৭৫ সালে বাকশাল কায়েম হয়েছিল। পরে শহীদ জিয়াউর রহমান তা বিলুপ্ত করে মানুষের অধিকার ফিরিয়ে দিয়েছিলেন।”সংস্কার প্রসঙ্গে সালাহউদ্দিন বলেন, “যেসব সংস্কার নিয়ে ঐকমত্য হয়েছে, বর্তমান সরকার তা নির্বাহী আদেশেই বাস্তবায়ন করতে পারে। তবে সংবিধান-সংশ্লিষ্ট সংস্কার বাস্তবায়ন সম্ভব হবে কেবল জনগণের ম্যান্ডেটপ্রাপ্ত সরকার ও সংসদে।”সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক মো. আনোয়ারুল হক এবং সঞ্চালনা করেন সদস্যসচিব রফিকুল ইসলাম হিলালী। অনুষ্ঠানে দলের জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম, আইনবিষয়ক সম্পাদক কায়সার কামালসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন।দীর্ঘ ১১ বছর পর আয়োজিত এ সম্মেলনে সভাপতি পদে মো. আনোয়ারুল হক (ছাতা) ও মাহফুজুল হক (চেয়ার) প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাধারণ সম্পাদক পদে রয়েছেন রফিকুল ইসলাম হিলালী (মাছ), এসএম মনিরুজ্জামান দুদু (বল) ও আবদুল্লাহ আল মামুন খান (গরুর গাড়ি)। মোট ১,৫১৫ কাউন্সিলরের ভোটে জেলা বিএনপির নতুন নেতৃত্ব নির্বাচিত হবে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।