

ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, “পিআর সিস্টেমে নির্বাচনই বাংলাদেশের সবচেয়ে নিরাপদ নির্বাচন। আমরা এই পদ্ধতির জন্য আন্দোলন ও সংগ্রাম করব।” শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে খুলনা নিউমার্কেট চত্বরে আয়োজিত ইসলামী আন্দোলন বাংলাদেশের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, যদি সরকার এই দাবি না মানে, তবে গণভোটের আয়োজন করতে হবে। জনগণ যদি পিআর পদ্ধতি চায়, তা গ্রহণ করা হবে, আর না চাইলে করা হবে না। বিএনপিকে ইঙ্গিত করে ফয়জুল করীম মন্তব্য করেন, এই দলটির এখন আর ভোট নেই। ভোট কোনো দলের পৈতৃক সম্পত্তি নয়, জনগণ সবসময় দেখবে তাদের জানমাল কোথায় নিরাপদ। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, যার কাছে জানমাল ও ইজ্জত-আব্রু নিরাপদ থাকবে, তাকেই জনগণ ভোট দেবে। আওয়ামী লীগের দীর্ঘদিনের শাসনকালীন জুলুম-অত্যাচারের বিরুদ্ধে মানুষ এখন প্রতিবাদে প্রস্তুত, আর ভয় পায় না। তিনি বলেন, খুলনায় একসময় গুন্ডাদের রাজত্ব ছিল, তবে পরিস্থিতি পাল্টেছে। মানুষ এখন আর গুন্ডাতন্ত্র ও অস্ত্রতন্ত্রকে ভয় পায় না, শান্তিপূর্ণভাবেই ভোট অনুষ্ঠিত হবে। জনসভায় সভাপতিত্ব করেন দলের খুলনা মহানগরের জ্যেষ্ঠ সহসভাপতি শেখ মো. নাসির উদ্দিন এবং সঞ্চালনায় ছিলেন মহানগর সেক্রেটারি মুফতি ইমরান হুসাইন।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।