হেড অফ ডিজিটাল মিডিয়া


বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারি দল হওয়ার বিষয়ে যদি এত আত্মবিশ্বাস থাকে, তবে নির্বাচনে না আসার অজুহাত কেন? জনগণ ভোট দিয়েই ঠিক করবে কারা সরকারে যাবে আর কারা বিরোধী দলে থাকবে।শনিবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি) মিলনায়তনে সামাজিক সংগঠন অর্পণ আলোক সংঘ আয়োজিত ‘তারুণ্যের রাষ্ট্রচিন্তার তৃতীয় সংলাপ’ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানটির পরিকল্পনা, গ্রন্থনা ও উপস্থাপনা করেন বীথিকা বিনতে হোসাইন।এর আগে চট্টগ্রামে জামায়াতে ইসলামীর এক সমাবেশে দলটির আঞ্চলিক পরিচালক মুহাম্মাদ শাহজাহান দাবি করেন, আগামী জাতীয় নির্বাচনে জামায়াত সরকার গঠন করবে এবং বিএনপিকে বিরোধী দলে যেতে হবে। এর জবাবে সালাহউদ্দিন বলেন, “বিএনপি সরকারে যাবে নাকি বিরোধী দলে থাকবে, তা জনগণই নির্ধারণ করবে। যারা জনগণের ভোটে বিশ্বাস করে না, তারাই এমন কথা বলে।”সালাহউদ্দিন আহমদ বলেন, গণতন্ত্রে সরকার ও বিরোধী দল দুটোই জনগণের। বিরোধী দল মানেই শত্রু নয়, রাষ্ট্রের অংশ। একই সময়ে কেউ সরকারি দল ও বিরোধী দল হতে পারে না। দ্বিমুখী আচরণ করে কোনো দল বা সংগঠন টিকে থাকতে পারে না।সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতি প্রসঙ্গে তিনি বলেন, যে কোনো দাবি নির্বাচনী ইশতেহারে উল্লেখ করে নির্বাচনে আসা উচিত। জনগণ সমর্থন দিলে তখনই তা বাস্তবায়ন সম্ভব। জনগণের ভোট ছাড়া একতরফা ঘোষণা দিয়ে কাউকে বিভ্রান্ত করা যায় না।জুলাই সনদ বাস্তবায়ন বিষয়ে সালাহউদ্দিন বলেন, এ বিষয়ে সুপ্রিম কোর্টের মতামত নেওয়াই শ্রেয়। আদালতের রায় মানা না হলে রাষ্ট্রে নৈরাজ্য সৃষ্টি হবে এবং টেকসই রাজনৈতিক সমাধান পাওয়া সম্ভব নয়।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।