হেড অফ ডিজিটাল মিডিয়া


চাঁদাবাজি, দখলদারত্ব, সিন্ডিকেট, দুর্নীতি ও মাদক ব্যবসার বিরুদ্ধে তেঁতুলিয়া থেকে বাংলাবান্ধার উদ্দেশে শুরু হওয়া লংমার্চের পথসভায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘এই অভ্যুত্থানে জীবন দিয়েছে সাধারণ মানুষ—শ্রমিকেরা ও তাঁদের সন্তানেরা। আর ফায়দা লুটছে তথাকথিত কিছু রাজনীতিবিদ।’শনিবার সন্ধ্যায় তেঁতুলিয়া উপজেলা শহরের চৌরাস্তা বাজারের তেঁতুলতলায় আয়োজিত এই পথসভায় তিনি আরও বলেন, ‘প্রতিটি জেলা–উপজেলায় কিছু চাঁদাবাজ, চোরাকারবারি, সিন্ডিকেটচালক ও মাদক ব্যবসায়ী মানুষের রক্ত চুষে খাচ্ছে। তাই জনগণকে এখনই সচেতন ও ঐক্যবদ্ধ হতে হবে।’পলাশীর প্রান্তরের উদাহরণ টেনে সারজিস আলম বলেন, ‘নবাব সিরাজউদ্দৌলার বাহিনীতে হাজার হাজার সৈন্য থাকলেও পরাজয় এসেছিল নিষ্ক্রিয়তার কারণে। আজও একই অবস্থা—কয়েকজন প্রভাবশালী লোক জনগণের সম্পদ লুটছে, আর আমরা নীরব দর্শক।’ড্রেজার মেশিন দিয়ে পাথর উত্তোলনের সমালোচনা করে তিনি বলেন, ‘যেদিন এসব ড্রেজিংয়ের কারণে মাটির নিচ থেকে ফাঁপা হয়ে ঘর-বাড়ি ধসে পড়বে, তখন কেউ পাশে থাকবে না। তাই সময় থাকতে জনগণকেই নিজের অধিকার ও পরিবেশ রক্ষায় এগিয়ে আসতে হবে।’শনিবার দুপুর সোয়া ১২টার দিকে জেলার ঐতিহাসিক চিনিকল মাঠ থেকে বাংলাবান্ধার উদ্দেশে এই লংমার্চের সূচনা হয়। এতে এনসিপির পাঁচ উপজেলার প্রধান সমন্বয়কারী, জাতীয় যুবশক্তির নেতা-কর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।