
নিউজ কো-অর্ডিনেটর
-7387.png&w=3840&q=75)

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দল ক্ষমতায় গেলে কোনো মেগা প্রকল্প হাতে নেওয়া হবে না, কারণ মেগা প্রকল্প মানেই মেগা দুর্নীতি। তাঁর মন্তব্যে জোর দেওয়া হয়েছে, রাষ্ট্রের অর্থ জনগণের শিক্ষা, স্বাস্থ্য ও মানবাধিকার উন্নয়নে ব্যয় করা হবে।এই মন্তব্য তিনি বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে ঢাকার ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে করেন। অনুষ্ঠানে যুবদল ও কৃষক দলের নেতারা উপস্থিত ছিলেন।তারেক রহমান বলেন, বিগত স্বৈরাচারের সময়ে উন্নয়নের নামে বহু অবকাঠামো হয়েছে। আইটি পার্কের নামে অনেক স্থাপনা হয়েছে কিন্তু সেগুলো এখন বিয়ে–শাদির অনুষ্ঠানের স্থানে পরিণত হয়েছে। উদ্দেশ্য সফল হয়নি।তিনি আরও বলেন, বিএনপির নতুন কোনো আইটি পার্ক করার পরিকল্পনা নেই। বিদ্যমান স্থাপনাগুলো সংস্কার করে প্রকৃত তরুণ উদ্ভাবকদের সুযোগ দেওয়া হবে।বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কর্মসংস্থানসহ আটটি ক্ষেত্রে পরিকল্পিত কাজ করা হবে। এই কার্যক্রম সম্পর্কে দলের পক্ষ থেকে ধারাবাহিক কর্মশালা আয়োজন করা হচ্ছে, যা ১৩ ডিসেম্বর পর্যন্ত চলবে।তারেক রহমান বলেন, মানুষ জানতে চায় বিএনপি কী করবে। আমরা সবচেয়ে বিস্তারিত পরিকল্পনা তুলে ধরেছি। পরিকল্পনার ৪০ শতাংশও বাস্তবায়ন করতে পারলে দেশের বড় পরিবর্তন হবে।আসন্ন নির্বাচনের প্রসঙ্গে তিনি বলেন, দেশ রক্ষার জন্য আগামী নির্বাচনে ধানের শীষকে জেতাতেই হবে। এর কোনো বিকল্প নেই। নো কম্প্রোমাইজ।তিনি দলের নেতাকর্মীদের মাঠে নামার আহ্বান জানান এবং বলেন, বিএনপি সব সময় দেশকে রক্ষা করেছে। এবারও দায়িত্ব আমাদের কাঁধে।মানবাধিকার দিবস উপলক্ষে তিনি আরও বলেন, বিগত স্বৈরাচারের সময়ে বিভিন্ন পেশার মানুষ মানবাধিকার হরণের শিকার হয়েছিল। বিএনপি সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে। ক্ষমতায় গেলে ভিন্নমতের মানুষ যাতে নিরাপদে মত প্রকাশ করতে পারে সেই ব্যবস্থা করবে বিএনপি।তিনি বলেন, মতামত প্রকাশের জন্য যেন আবরার ফাহাদের মতো কারও জীবন দিতে না হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রুহুল কবির রিজভী এবং সঞ্চালনা করেন যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।