-7399.png&w=3840&q=75)

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আবারও গণ অধিকার পরিষদে যোগ দিতে পারেন এমন গুঞ্জন জোরালো হচ্ছে। বিষয়টি নিয়ে আলোচনা চলমান আছে বলে জানিয়েছেন সংগঠনটির সাধারণ সম্পাদক রাশেদ খান।এরই মধ্যে তাঁকে রাজনৈতিক সংগ্রামে স্বাগত জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। আজ বৃহস্পতিবার দুপুরে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নুর আসিফ মাহমুদের রাজনৈতিক ভূমিকা ও সম্ভাবনা নিয়ে মন্তব্য করেন।ফেসবুক পোস্টে নুর লিখেছেন, আসিফ হঠাৎ গজিয়ে ওঠা বা ২০–২৫ দিনের আন্দোলনের কোনো নেতা নয়। তিনি ফ্যাসিবাদের উত্তাল সময়ে রাজপথের সংগ্রাম থেকে উঠে আসা নেতা রাজপথে আমার সংগ্রামের সারথি।নুর আরও বলেন, জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের অভিপ্রায় থেকে তিনি উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন। এখনো কোনো রাজনৈতিক দলে অফিশিয়ালি যোগ দেননি; হয়তো খুব শিগগিরই সিদ্ধান্ত নেবেন।নেতৃত্বে দায়িত্ব পালন করতে গিয়ে অভিযোগ ওঠাকে স্বাভাবিক উল্লেখ করে নুর বলেন, বয়সের অনভিজ্ঞতা কিংবা পরিপক্বতার ঘাটতিতে হয়তো সেও কিছু ভুল করেছে। কিন্তু সংগ্রামের অবদানের কাছে সেই ভুল আমার কাছে তুচ্ছ। আসিফকে সংগ্রামের রাজনীতিতে স্বাগতম জানাই।নুরের এই পোস্ট রাজনৈতিক মহলে নতুন আলোচনা তৈরি করেছে। দলের ভেতরে–বাইরে অনেকেই মনে করছেন, আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে গণ অধিকার পরিষদে আবারও বড় ধরনের পরিবর্তন বা পুনর্গঠনের ইঙ্গিত দিচ্ছে এই মন্তব্য।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।