.png&w=3840&q=75)

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ধানমন্ডি, কলাবাগান, হাজারীবাগ, নিউমার্কেট এবং কামরাঙ্গীরচরের একাংশ নিয়ে গঠিত এ আসনে তিনি লড়তে চান।আজ শুক্রবার বেলা ১১টা ৫১ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে তিনি নির্বাচন করার ঘোষণা দেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি জানান, দীর্ঘ ১৭ বছর পর দেশের ভবিষ্যৎ নির্ধারণের “একটি গুরুত্বপূর্ণ সুযোগ” এসেছে।ভিডিও বার্তায় আসিফ মাহমুদ বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ কেমন হবে, তা নির্ধারণ করার সুযোগ এসেছে দীর্ঘ ১৭ বছর পর। নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নের বাস্তবায়ন কঠিন, তবে অসম্ভব নয়।তিনি আরও বলেন, অতীতের বিভাজন নয়, বরং প্রতিটি নাগরিকের জন্য জনকল্যাণমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা জরুরি। রাজনৈতিক ও ভূরাজনৈতিক কাঠামোয় নতুন বন্দোবস্তের প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেন তিনি।সদ্য পদত্যাগ করা উপদেষ্টা হিসেবে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে আসিফ মাহমুদ বলেন, এই লড়াই সহজ নয়। তবে মতিউর রহমান, তারামন বিবি, নূর হোসেন, ফেলানী, আবরার ফাহাদ, আবু সাঈদ ও মুগ্ধদের আত্মত্যাগ আমাকে অনুপ্রাণিত করে।তিনি জানান, বড় কোনো রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতা বা কর্মী-সংগঠনের সহায়তা তাঁর নেই। “আপনাদের সমর্থনই আমার একমাত্র শক্তি। আমার দায়বদ্ধতা থাকবে কেবল আপনাদের প্রতি,” বলেন তিনি।নিজেকে শুধু সংসদ সদস্য প্রার্থী নয়, বরং চলমান গণভোটেরও প্রার্থী হিসেবে উল্লেখ করেন আসিফ মাহমুদ। তিনি বলেন, দেশ সংস্কারের যে সুযোগ এসেছে, তা বাস্তবায়নে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিন।ঢাকা–১০ আসনে এর আগে কোনো দলীয় মনোনয়ন ঘোষণা হয়নি। আসিফ মাহমুদের স্বতন্ত্র প্রার্থিতার ঘোষণায় আসনটিতে প্রতিদ্বন্দ্বিতা ঘিরে নতুন রাজনৈতিক আগ্রহ তৈরি হয়েছে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।