.png&w=3840&q=75)

সুনামগঞ্জ–২ (দিরাই–শাল্লা) আসনে নির্বাচনী আচরণবিধি বাস্তবায়নে নিজ হাতে নিজের প্রচারসামগ্রী অপসারণ করেছেন জামায়াতের প্রার্থী ও সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির। শুক্রবার দুপুরে তিনি নির্বাচনী এলাকার বিভিন্ন জায়গায় টাঙানো পোস্টার স্বেচ্ছায় খুলে ফেলেন।শিশির মনির বলেন, গতকাল তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশন ৪৮ ঘণ্টার মধ্যে সব ধরনের ব্যানার, পোস্টার, ফেস্টুন, বিলবোর্ড ও আলোকসজ্জা সরানোর নির্দেশ দিয়েছে। এটি রাষ্ট্রের আইন। তাই আমরা নিজেরাই আমাদের পোস্টার ও ফেস্টুন সরিয়ে দিচ্ছি।তিনি জানান, শুধু দিরাই–শাল্লা নয়, দুই থানা এলাকার যেসব স্থানে তাঁর প্রচারসামগ্রী ছিল, সব জায়গা থেকেই নিজ খরচে তা নামানো হচ্ছে।শিশির মনির বলেন, নিজেদের আচরণবিধি না মেনে অন্যকে উপদেশ দিলে তার কোনো মূল্য নেই। সেই দায়িত্ববোধ থেকেই আজ থেকেই অপসারণ কার্যক্রম শুরু করেছি। হাতে সময় থাকলেও আইনকে সম্মান জানিয়ে আগেই কাজ করছি। আগামী নির্বাচন যেন শান্তিপূর্ণভাবে ও আইনের প্রতি শ্রদ্ধা রেখে অনুষ্ঠিত হয় এটাই আমাদের প্রত্যাশা।নির্বাচন কমিশন আগেই জানিয়ে দিয়েছে—তফসিল ঘোষণার পর সম্ভাব্য প্রার্থীদের সব ধরনের পোস্টার, ব্যানার, গেট, তোরণ, আলোকসজ্জা ও দেয়াল লিখন ৪৮ ঘণ্টার মধ্যে সরাতে হবে। এ বিষয়ে সিটি কর্পোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ১৩ ডিসেম্বর সন্ধ্যা ৬টার মধ্যেই আগাম প্রচারসামগ্রী সরাতে হবে। কেউ নির্দেশ না মানলে আচরণবিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।