-7412.png&w=3840&q=75)

ঢাকা–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি গুলিবিদ্ধ হওয়ার পর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।আজ শুক্রবার দুপুরে বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢামেকের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসকেরা সঙ্গে সঙ্গে চিকিৎসা শুরু করেন।জরুরি বিভাগের দায়িত্বে থাকা এক চিকিৎসক জানান, হাসপাতালে আনার অল্প সময়ের মধ্যেই ওসমান হাদির কার্ডিয়াক অ্যারেস্ট হয়। দ্রুত সিপিআর দেওয়ার পর সাময়িকভাবে রক্তচাপ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। চিকিৎসকের ভাষায়, তিনি তখন গভীর শকে ছিলেন। পরিস্থিতি অত্যন্ত গুরুতর ছিল।ওসমান হাদিকে পরে আইসিইউতে ভর্তি করা হয়। তাঁর মাথার ভেতরে থাকা বুলেট এখনো বের করা সম্ভব হয়নি বলে চিকিৎসকেরা জানিয়েছেন।ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, গুলিবিদ্ধ শরিফ ওসমান বিন হাদির অবস্থা অত্যন্ত ক্রিটিক্যাল। তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। মাথার ভেতরেই বুলেট রয়েছে।ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, জুমার নামাজের পর বেলা ২টা ২৫ মিনিটে তিনটি মোটরসাইকেলে আসা হামলাকারীরা ওসমান হাদিকে গুলি করে পালিয়ে যায়।ঘটনাস্থল বক্স কালভার্ট রোডের ডিআর টাওয়ার–সংলগ্ন এলাকা পুলিশ ঘিরে রেখেছে। জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ইস্রাফিল ফরায়েজী জানান, গুলি ছোড়ার সময় হাদি নির্বাচনী প্রচারণায় ছিলেন।হাদির সমর্থকদের দাবি, গত নভেম্বর মাসজুড়ে তিনি দেশি–বিদেশি অন্তত ৩০টি নম্বর থেকে বিভিন্ন ধরনের হুমকি পেয়েছিলেন। তাঁর সমর্থকেরা হাসপাতালে জড়ো হয়ে উদ্বেগ প্রকাশ করছেন। হাসপাতালের জরুরি বিভাগের সামনে সাধারণ মানুষেরও ভিড় দেখা গেছে।গুলিবিদ্ধ হওয়ার কয়েক ঘণ্টা আগে, বেলা ১১টা ৫২ মিনিটে, ওসমান হাদি তাঁর ফেসবুক পেজে লেখেন যেহেতু ঢাকা–৮ এ আমার পোস্টার–ফেস্টুন কিছুই নাই, তাই আমার এখন ছেঁড়া–ছিঁড়িরও চাপ নাই। দুদকের সামনে থেইকা জুম্মা মোবারক।গুলিবিদ্ধ ওসমান হাদিকে দেখতে বিকেল চারটার দিকে ঢামেকে যান একই আসনের বিএনপির প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এদিকে নিরাপত্তার অংশ হিসেবে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের সামনে সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতিও দেখা গেছে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।