
নিউজ কো-অর্ডিনেটর
-7437.png&w=3840&q=75)

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির ওপর হামলার প্রেক্ষাপটে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে বৈঠক করে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস দলের ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন। তিনি সতর্ক করেছেন যে, ক্ষমতাচ্যুত শক্তি নির্বাচন বানচাল করার চেষ্টা করছে।শনিবার (১৩ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত বৈঠকে বিএনপি, জামায়াত ও এনসিপির নেতারা প্রধান উপদেষ্টার সঙ্গে মিলিত হন। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ ও হাফিজ উদ্দিন আহমদ, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ উপস্থিত ছিলেন। আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবেরও বৈঠকে অংশ নেন।প্রধান উপদেষ্টা বৈঠকে বলেন, ওসমান হাদির ওপর হামলা পূর্বপরিকল্পিত ও গভীর ষড়যন্ত্রের অংশ। হামলাকারীরা প্রশিক্ষিত শুটার নিয়ে মাঠে নেমেছে এবং তাদের উদ্দেশ্য নির্বাচন ব্যাহত করা। তিনি সরকার এবং রাজনৈতিক দলগুলোকে সতর্ক করে বলেন, সব ধরনের অপচেষ্টা মোকাবিলার জন্য দলগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে।বৈঠকে অংশ নেওয়া নেতারা প্রধান উপদেষ্টার আহ্বান মেনে দলীয় দ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধ থাকার প্রতিশ্রুতি দেন। বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ বলেন, “জাতির স্বার্থে এবং জুলাই আন্দোলনের স্বার্থে আমাদের এক থাকতে হবে। অবৈধ অস্ত্র ও ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে অভিযান জোরদার করতে হবে।”জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ার বলেন, ক্ষুদ্র দলীয় স্বার্থে আমরা একে অপরকে প্রতিপক্ষ বানিয়ে ফেলেছি। পূর্বের ন্যায় এবারও আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই অভ্যুত্থানবিরোধী প্রচারণা ও বিভিন্ন ষড়যন্ত্র আমাদের অনৈক্যকে আমাদের পরাজয় হিসেবে দেখাচ্ছে। আমরা ঐক্যবদ্ধ না হলে কোনো নিরাপত্তাই কার্যকর হবে না।হাসনাত আবদুল্লাহ যোগ করেন, নিজেদের মধ্যে ঐক্যবোধ না থাকলে নির্বাচনকালীন নিরাপত্তা কার্যকর হবে না। তাই রাজনৈতিক বিরোধ ভুলে দলগুলোকে একসাথে কাজ করতে হবে।বৈঠকের মাধ্যমে রাজনৈতিক দলগুলো প্রধান উপদেষ্টার আহ্বান মেনে ভবিষ্যতে কোনো ধরনের বিভাজন এড়িয়ে ঐক্যবদ্ধভাবে জাতীয় স্বার্থে কাজ করার অঙ্গীকার করেছেন।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।