
নিউজ কো-অর্ডিনেটর


মহান বিজয় দিবস উপলক্ষে মিছিল শেষে ফেরার পথে ভোলায় জামায়াতে ইসলামী নেতা-কর্মীদের ওপর বিএনপি নেতা-কর্মীরা পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে জামায়াত। হামলার সময় ‘রাজাকার’ স্লোগান দিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করা হয় বলেও দাবি দলটির।মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতে ভোলা সদর উপজেলা জামায়াতের দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন উপজেলা আমির মাওলানা কামাল হোসেন।সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিএনপি নেতা-কর্মীরা দুই দফা অতর্কিত হামলা চালিয়ে জামায়াতের অন্তত ১০ জন নেতা-কর্মীকে আহত করেছে। এ ছাড়া জামায়াত-সমর্থিত ৪ থেকে ৫টি ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর চালানো হয়েছে। তাঁর দাবি, বিজয় দিবসের মিছিল পছন্দ না করায় পরিকল্পিতভাবেই এই হামলা চালানো হয়।মাওলানা কামাল হোসেন আরও অভিযোগ করেন, মিছিল শেষে ফেরার সময় জামায়াত নেতা-কর্মীদের লক্ষ্য করে ‘রাজাকার, রাজাকার’ স্লোগান দিয়ে হামলা চালানো হয়, যা পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে দেয়।এর আগে সন্ধ্যার দিকে ভোলা সদর উপজেলার ভেলুমিয়া বাজার এলাকায় জামায়াত ও বিএনপি নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় জামায়াত-সমর্থিত একাধিক ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুরের অভিযোগ পাওয়া যায়।ঘটনার সময় তথ্য সংগ্রহ ও ভিডিও ধারণ করতে গেলে বিএনপি কর্মীদের বাধার মুখে পড়েন অন্তত পাঁচজন সাংবাদিক। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা বাজার এলাকায় অবস্থান নেন।জামায়াতের পক্ষ থেকে আরও দাবি করা হয়, বিএনপি নেতা-কর্মীরা মিছিল নিয়ে এসে বাজার এলাকায় আতঙ্ক সৃষ্টি করে হামলা চালায়। এতে মুহূর্তের মধ্যে পুরো এলাকায় থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়।এ বিষয়ে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।