
নিউজ কো-অর্ডিনেটর


রাজনীতির নামে বিভাজন ও প্রতিহিংসার সংস্কৃতি পরিহার করে মানুষ ও কল্যাণকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সুনামগঞ্জ জেলা শাখার আহ্বায়ক দেওয়ান সাজাউর রাজা চৌধুরী সুমন।
শুক্রবার বিকেলে নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেন, রাজনীতি যখন মানুষের মধ্যে দেয়াল তোলে এবং সম্পর্ক ভাঙার খেলায় পরিণত হয়, তখন সেই রাজনীতির চরিত্র নিয়েই প্রশ্ন ওঠে। বিভাজন ও প্রতিহিংসার এই বিধ্বংসী রাজনৈতিক খেলাকে প্রত্যাখ্যান করার এখনই সময়।
স্ট্যাটাসে তিনি আরও উল্লেখ করেন, সামাজিক ও পারিবারিক জীবনের প্রায় সব ক্ষেত্রেই মানুষ একসঙ্গে চলতে পারে—মসজিদে নামাজ, বাজারে লেনদেন, বিয়ে-অনুষ্ঠান কিংবা যাতায়াতে। অথচ রাজনৈতিক প্ল্যাটফর্মে গিয়েই বিভক্ত হয়ে পড়া সমাজের জন্য উদ্বেগজনক বলেও মন্তব্য করেন তিনি।
দেওয়ান সাজাউর রাজা সুমন বলেন, দল নয়, মানুষকে অগ্রাধিকার দিতে হবে। স্বার্থ নয়, ন্যায় ও কল্যাণকে সামনে আনতে হবে। মতভেদ থাকবে, কিন্তু বিদ্বেষ নয়; ভিন্নতা থাকবে, কিন্তু শত্রুতা নয়।
দেশের বর্তমান সংকটময় প্রেক্ষাপটে প্রতিহিংসার রাজনীতি পরিহার করে ইনসাফ ও সমতাভিত্তিক একটি ঐক্যবদ্ধ রাজনৈতিক মঞ্চ গড়ে তোলার আহ্বান জানান এনসিপি নেতা।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।