
নিউজ কো-অর্ডিনেটর
.webp&w=3840&q=75)

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক রুমিন ফারহানা।
শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের বিটঘর বাজারে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন।
রুমিন ফারহানা বলেন, আমি যা বলি, তা-ই করি। আমার এলাকার মানুষের সিদ্ধান্তই আমার চূড়ান্ত সিদ্ধান্ত। আপনারা যদি আমার পাশে থাকেন, মার্কা যা-ই হোক—আমি নির্বাচন করব সরাইল-আশুগঞ্জ থেকেই। তিনি আরও বলেন, দেশের অনেক আসনে প্রার্থী ঘোষণা নিয়ে উৎসব চলছে, কিন্তু সরাইল-আশুগঞ্জের মানুষ এখনো জানে না তাদের এমপি প্রার্থী কে হবে। এটা এই এলাকার মানুষের জন্য দুঃখজনক।
নিজের রাজনৈতিক ভূমিকার প্রসঙ্গ টেনে তিনি বলেন, গত ১৭ বছর রাজনীতিতে আমার ভূমিকা কী ছিল, মানুষ তা জানে। আমার বাবার অপূর্ণ স্বপ্ন পূরণ করতেই আমি রাজনীতিতে এসেছি। আপনারা পাশে থাকলে বাংলাদেশ জয় করতে পারি।
আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে কথা বলতে গিয়ে রুমিন ফারহানা বলেন, গত ১৫ বছর বাংলাদেশের মানুষ প্রকৃত অর্থে ভোট দিতে পারেনি। সরকার বলছে, ২০২৬ সালে সবচেয়ে ভালো নির্বাচন দেবে। আমরা সেই কথায় বিশ্বাস রাখতে চাই।
তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে, ৫ আগস্টের পর থানা থেকে লুট হওয়া অস্ত্র আইনের আওতায় আনতে হবে এবং ভোটার, প্রার্থী ও নির্বাচনী কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
এলাকার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, সরাইল ও আশুগঞ্জ নিয়ে আমার অনেক স্বপ্ন আছে। এই দুটি উপজেলাকে আমি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। আপনাদের ভোটে সংসদে গেলে এই স্বপ্ন বাস্তবায়নে কাজ করব।
উল্লেখ্য, বিএনপি ইতোমধ্যে দুই দফায় ২৭২টি আসনে প্রার্থী ঘোষণা করলেও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে এখনো দলীয় প্রার্থী ঘোষণা করা হয়নি। এদিকে রুমিন ফারহানা গত কয়েক মাস ধরেই সরাইল ও আশুগঞ্জ উপজেলায় নিয়মিত গণসংযোগ ও সামাজিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।