
দূরবীন ডেস্ক
.webp&w=3840&q=75)

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ জেলার পাঁচটি সংসদীয় আসনে মনোনয়ন সংগ্রহে প্রার্থীদের তৎপরতা দিন দিন বাড়ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, ২২ ডিসেম্বর পর্যন্ত সুনামগঞ্জের পাঁচ আসনে মোট ২০ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এর মধ্যে সুনামগঞ্জ ৩ ও সুনামগঞ্জ ৪ আসনে স্বতন্ত্র ও বিএনপির বিদ্রোহী প্রার্থীদের অংশগ্রহণ নির্বাচনী সমীকরণকে আরও জটিল করে তুলেছে।
সোমবার সুনামগঞ্জ ৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোহাম্মদ কয়ছর আহমদ শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ সময় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মল্লিক মইন উদ্দিন সুহেল, আনছার উদ্দিন, ফারুক আহমদ, অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহিনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। একই প্রার্থীর পক্ষে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকেও আরেকটি মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়।
সুনামগঞ্জ ১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আনিসুল হক তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মেহেদী হাসান মানিকের কাছ থেকে মনোনয়ন ফরম গ্রহণ করেন। এ সময় জেলা ও উপজেলা বিএনপির একাধিক নেতা উপস্থিত ছিলেন।
এদিকে সুনামগঞ্জ ৪ আসনে খেলাফত মজলিস মনোনীত দেওয়াল ঘড়ি প্রতীকের প্রার্থী মো. আমিরুল ইসলামের পক্ষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়। একই দিনে সুনামগঞ্জ ২ আসনে খেলাফত মজলিসের প্রার্থী সাখাওয়াত হোসেন মোহনও মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
২২ ডিসেম্বর সুনামগঞ্জ ৩ আসনে স্বতন্ত্র প্রার্থী মো. মাফফুজুর রহমান খালেদ (তুষার) ও মাহমুদ আলী এবং সুনামগঞ্জ–৪ আসনে স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির বিদ্রোহী হিসেবে পরিচিত মোহাম্মদ আবিদুল হক মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
এর আগে ২১, ১৮ ও ১৭ ডিসেম্বর বিভিন্ন দিনে সুনামগঞ্জের পাঁচ আসনে বাংলাদেশ খেলাফত মজলিস, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমার বাংলাদেশ পার্টি (এবি) এবং একাধিক স্বতন্ত্র ও বিএনপির বিদ্রোহী প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
নির্বাচনী তফসিল ঘোষণার পর সুনামগঞ্জে রাজনৈতিক তৎপরতা স্পষ্টভাবে বেড়েছে। দলীয় প্রার্থীদের পাশাপাশি স্বতন্ত্র ও বিদ্রোহী প্রার্থীদের সক্রিয়তায় জেলার প্রতিটি আসনেই ভোটের লড়াই যে বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে যাচ্ছে, তা এখনই স্পষ্ট হয়ে উঠছে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।