.webp&w=3840&q=75)

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের শরিক দল গণঅধিকার পরিষদের দুই শীর্ষ নেতাকে মনোনয়ন দিয়েছে। গণঅধিকার পরিষদের আহ্বায়ক নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খান বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন।
বুধবার (২৪ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচনি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। ঘোষণায় বলা হয়, নুরুল হক নুর পটুয়াখালী-৩ আসন থেকে এবং রাশেদ খান ঝিনাইদহ-৪ আসন থেকে বিএনপির মনোনয়নে নির্বাচন করবেন।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, জোটগত সমঝোতার অংশ হিসেবে বিএনপি শরিক ও মিত্র দলগুলোর জন্য মোট সাতটি সংসদীয় আসন ছেড়ে দিয়েছে। এসব আসনে বিএনপি নিজস্ব প্রার্থী না দিয়ে জোট শরিকদের প্রার্থীদের সমর্থন দেবে।
ছাড় দেওয়া আসনগুলোর মধ্যে রয়েছে ঢাকা-১২ আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, বগুড়া-২ আসনে নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, পটুয়াখালী-৩ আসনে গণঅধিকার পরিষদের নুরুল হক নুর, ঝিনাইদহ-৪ আসনে গণঅধিকার পরিষদের রাশেদ খান, ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে গণসংহতি আন্দোলনের জুনায়েদ সাকি, পিরোজপুর-১ আসনে জাতীয় পার্টি (কাজী জাফর) নেতা মোস্তফা জামাল হায়দার এবং যশোর-৫ আসনে ইসলামী আন্দোলনের মুফতি রশিদ বিন ওয়াক্কাস।
Related posts here
এর আগে রাশেদ খান নিজেও গণমাধ্যমে তার মনোনয়ন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গুলশানে বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এম এ মজিদসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। ওই বৈঠকেই তাকে ঝিনাইদহ-৪ আসনের প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়।
রাশেদ খান আরও জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনের আগে ঝিনাইদহ-৪ আসনে জনসভা করবেন এই শর্তে তিনি প্রার্থী হতে সম্মতি দেন। প্রার্থীতার আনুষ্ঠানিক ঘোষণা দ্রুতই দেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য, রাশেদ খানের বাড়ি ঝিনাইদহ সদর উপজেলার মুরারিদহ গ্রামে। তিনি বর্তমানে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।