.webp&w=3840&q=75)

দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। এ প্রেক্ষাপটে তাকে স্বাগত জানিয়ে আবেগঘন একটি ফেসবুক পোস্ট দিয়েছেন জুলাই যোদ্ধা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অন্যতম নেতা সারজিস আলম।
বৃহস্পতিবার দুপুরে দেওয়া ওই পোস্টে সারজিস আলম তারেক রহমানকে গণঅভ্যুত্থান–পরবর্তী নতুন বাংলাদেশের বাস্তবতায় স্বাগত জানানোর পাশাপাশি ভবিষ্যৎ রাজনীতি নিয়ে নিজের প্রত্যাশা তুলে ধরেন।
ফেসবুক স্ট্যাটাসে সারজিস আলম লেখেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রায় দেড় যুগ পর বাংলাদেশে ফিরছেন। স্বৈরাচারের পতন, পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতা এবং নানা উত্থান পতনের মধ্য দিয়ে দেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ সময়ে তিনি দেশে আসছেন বলেও উল্লেখ করেন তিনি। এ প্রেক্ষাপটে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশে তারেক রহমানকে স্বাগত জানান সারজিস।
তিনি আরও লেখেন, অতীতের অভিজ্ঞতা এবং বর্তমান বাস্তবতাকে সামনে রেখে আগামীর রাজনীতিতে দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার প্রত্যাশা রয়েছে। গণতান্ত্রিক লড়াই, আধিপত্যবাদবিরোধী আন্দোলন এবং একটি কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তোলার পথে সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
স্ট্যাটাসের শেষাংশে সারজিস আলম বলেন, বাংলাদেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে সবাই একসঙ্গে কাজ করবে এটাই তার প্রত্যাশা, এবং এই প্রত্যাশার মধ্য দিয়েই তিনি তারেক রহমানকে স্বাগত জানান।
তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের এমন প্রতিক্রিয়াকে সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতায় গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।