
দূরবীন ডেস্ক


দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফিরে মহান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লাল-সবুজ রঙের বিশেষভাবে প্রস্তুত বাসে করে ঢাকার ৩০০ ফিট এলাকায় আয়োজিত গণসংবর্ধনা মঞ্চের পথে যাত্রাকালে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তা দেন।
নিজের ফেসবুক পোস্টে তারেক রহমান লেখেন, হে সার্বভৌম শক্তির মালিক আল্লাহ! আপনি যাকে ইচ্ছা ক্ষমতা প্রদান করেন এবং যার থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নেন; যাকে ইচ্ছা আপনি সম্মানিত করেন আর যাকে ইচ্ছা আপনি হীন করেন। কল্যাণ আপনারই হাতে। নিশ্চয়ই আপনি সবকিছুর ওপর ক্ষমতাবান।
তারেক রহমানের আগমনকে ঘিরে সকাল থেকেই বিমানবন্দর থেকে ৩০০ ফিট পর্যন্ত সড়কের দুই পাশে জড়ো হন অসংখ্য নেতাকর্মী ও সমর্থক। বাসের সামনে ও পাশে দাঁড়িয়ে তিনি হাত নেড়ে শুভেচ্ছা জানান উপস্থিত জনতার প্রতি। পুরো পথজুড়েই দেখা যায় উচ্ছ্বাস, স্লোগান আর আবেগঘন পরিবেশ।
Related posts here
বিএনপি সূত্রে জানা গেছে, তারেক রহমানকে বহনকারী বাসটি বিশেষ নিরাপত্তা ব্যবস্থায় প্রস্তুত করা হয়েছে। বাসটির দুপাশে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বড় প্রতিকৃতি সংযুক্ত রয়েছে। জানালাগুলো বিশেষ নিরাপত্তা কাচে আবৃত।
এর আগে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে লন্ডন থেকে যাত্রা করে প্রথমে সিলেটে অবতরণ করেন তারেক রহমান। পরে বেলা ১১টা ৪০ মিনিটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
বিমানবন্দর থেকে তিনি সরাসরি জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে হয়ে ৩০০ ফিট এলাকায় দলের আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে। সেখানে নেতাকর্মীদের উদ্দেশে ভাষণ দেওয়ার পর তিনি মায়ের সঙ্গে দেখা করতে এভারকেয়ার হাসপাতালে যাবেন। এরপর গুলশানের নিজ বাসভবনে ফেরার কর্মসূচি রয়েছে।
দীর্ঘ প্রতীক্ষার পর প্রিয় নেতার স্বদেশ প্রত্যাবর্তনে বিএনপি নেতাকর্মীদের মধ্যে আবেগ, আশা আর নতুন প্রত্যাশার ছাপ স্পষ্টভাবে ফুটে উঠেছে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।