.webp&w=3840&q=75)

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–১৭ আসন থেকে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ লক্ষ্যে তাঁর মনোনয়নপত্র ইতোমধ্যে সংগ্রহ করা হয়েছে।
রোববার (২৮ ডিসেম্বর) বেলা ১১টা ২৬ মিনিটে বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে বেলা ১১টার দিকে তারেক রহমানের মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার তাঁর পক্ষে মনোনয়নপত্র গ্রহণ করেন।
ঢাকার ২০টি সংসদীয় আসনের মধ্যে বিএনপি যেসব আসন প্রাথমিকভাবে ফাঁকা রেখেছিল, ঢাকা–১৭ ছিল সেগুলোর অন্যতম। গুলশান, বনানী ও বারিধারার মতো অভিজাত এলাকা নিয়ে গঠিত এই আসনে শুরুতে বিএনপির জোটসঙ্গী বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থের নির্বাচন করার কথা আলোচনায় ছিল।
Related posts here
তবে বিএনপি সূত্রে জানা গেছে, গত শনিবার তারেক রহমান ঢাকা–১৭ আসনের ভোটার হওয়ার জন্য আবেদন করেন। একই সময়ে দলের জ্যেষ্ঠ নেতারা তাঁকে এই আসন থেকে নির্বাচন করার অনুরোধ জানান। এর পরিপ্রেক্ষিতে তারেক রহমানের প্রতি সম্মান জানিয়ে ঢাকা–১৭ আসন ছেড়ে ভোলা–১ আসন থেকে নির্বাচন করার সিদ্ধান্ত নেন বিজেপি চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ।
এদিকে বিএনপি সূত্র আরও জানায়, তারেক রহমান ঢাকা–১৭ আসনের পাশাপাশি বগুড়া–৬ সংসদীয় আসন থেকেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
তারেক রহমানের ঢাকা–১৭ আসনে প্রার্থী হওয়ার খবরে রাজধানীর রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। মনোনয়ন যাচাই-বাছাই ও পরবর্তী রাজনৈতিক সমীকরণের মধ্য দিয়ে এই আসনের চূড়ান্ত চিত্র আরও স্পষ্ট হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।