
দূরবীন ডেস্ক
.webp&w=3840&q=75)

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের অভ্যন্তরীণ শৃঙ্খলা ও নেতৃত্বের প্রশ্নে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ‘চেইন অব কমান্ড’ ভাঙা এবং ধারাবাহিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগ তুলে সংগঠনটির একাংশ শনিবার একটি নির্ধারিত কর্মসূচি বয়কট করেছে। এর সরাসরি প্রভাব পড়েছে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহায়তা কার্যক্রমে।
শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহায়তায় ছাত্রদলের পক্ষ থেকে স্থাপন করা বুথগুলোতে কোনো নেতাকর্মীকে দেখা যায়নি। সংশ্লিষ্টরা জানান, সংগঠনের অভ্যন্তরীণ অসন্তোষের কারণেই এই কর্মসূচিতে অংশ নেননি অনেক নেতা-কর্মী।
ছাত্রদলের ভেতরে এই অসন্তোষের সূত্রপাত হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে একটি কর্মসূচিতে কারা সামনে অবস্থান করবেন তা নিয়ে। শনিবার সকালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থলে শহীদ শরীফ ওসমান হাদীর কবর জিয়ারতের সময় তারেক রহমানের ঠিক পেছনের সারিতে সাবেক ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান ও এজিএস প্রার্থী তানভীর আল হাদী মায়েদের অবস্থান নিয়ে প্রশ্ন ওঠে। তাঁদের পরের সারিতে ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন।
এই ঘটনাকে ‘চেইন অব কমান্ড’ লঙ্ঘন হিসেবে দেখছেন সংগঠনের একটি বড় অংশ। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের এক যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, সংগঠনের নেতৃত্ব কাঠামো উপেক্ষা করে এভাবে অবস্থান নেওয়া হলে তা শৃঙ্খলার পরিপন্থী। তিনি জানান, একই পদমর্যাদার অন্য নেতারা সুযোগ না পেলে কেন নির্দিষ্ট কয়েকজন সামনে থাকবেন—এই প্রশ্ন থেকেই বয়কটের সিদ্ধান্ত এসেছে।
আরেক যুগ্ম সম্পাদক বলেন, ধারাবাহিকভাবে শৃঙ্খলা না মানা এবং অভ্যন্তরীণ বিশৃঙ্খলার প্রতিবাদ হিসেবেই তারা কর্মসূচিতে অংশ নেননি। তাঁর দাবি, এতে নেতৃত্বকে একটি স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে।
অন্যদিকে এসব অভিযোগ অস্বীকার করেছেন আবিদুল ইসলাম খান। তিনি বলেন, তারেক রহমানের সরাসরি নির্দেশেই তিনি ওই সময় সামনে ছিলেন এবং বিষয়টি পুরোপুরি নেতৃত্বের সিদ্ধান্ত অনুযায়ী হয়েছে।
এ বিষয়ে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন। কেন্দ্রীয় সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গেও একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে সংগঠনের ভেতরে এই টানাপোড়েন নিয়ে নেতাকর্মীদের একাংশ তারেক রহমানের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন এবং অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন। ছাত্রদলের অভ্যন্তরীণ এই পরিস্থিতি শেষ পর্যন্ত কোন দিকে গড়ায়, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে কৌতূহল বাড়ছে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।