
জেলা প্রতিনিধি
.webp&w=3840&q=75)

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে সুনামগঞ্জ জেলার পাঁচটি সংসদীয় আসনে মোট ৩৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী সোমবার (২৯ ডিসেম্বর) রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসব মনোনয়নপত্র দাখিল করা হয়।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, আগামী মঙ্গলবার (৩০ ডিসেম্বর) থেকে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শুরু হবে, যা চলবে ৪ জানুয়ারি পর্যন্ত।
আসনভিত্তিক মনোনয়নপত্র জমাদানের চিত্র অনুযায়ী সুনামগঞ্জ–১ আসনে ৬ জন, সুনামগঞ্জ–২ আসনে ৭ জন, সুনামগঞ্জ–৩ আসনে ৮ জন, সুনামগঞ্জ–৪ আসনে সর্বাধিক ৯ জন এবং সুনামগঞ্জ–৫ আসনে ৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
Related posts here
সুনামগঞ্জ–১ আসন:এ আসনে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, নেজামে ইসলাম পার্টি ও খেলাফত মজলিসসহ বিভিন্ন দলের মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন।
সুনামগঞ্জ–২ আসন:এই আসনে বিএনপি, জামায়াতে ইসলামী, কমিউনিস্ট পার্টি, খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম এবং স্বতন্ত্রসহ মোট ৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
সুনামগঞ্জ–৩ আসন:বিএনপি, জামায়াতে ইসলামী, খেলাফত মজলিস, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) ও স্বতন্ত্র প্রার্থীসহ মোট ৮ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সুনামগঞ্জ–৪ আসন:এই আসনে বিএনপি, জাতীয় পার্টি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, এলডিপি ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে ৯ জন প্রার্থী রয়েছেন।
সুনামগঞ্জ–৫ আসন:বিএনপি, জামায়াতে ইসলামী, খেলাফত মজলিস, জাতীয় পার্টি, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) ও স্বতন্ত্রসহ মোট ৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
নির্বাচন কার্যালয় সূত্র জানায়, মনোনয়ন যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে সুনামগঞ্জসহ সারা দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।