

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ সামনে রেখে ভোলা জেলার চারটি সংসদীয় আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। রোববার (৪ জানুয়ারি) জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে এই যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ভোলার চারটি আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলিয়ে মোট ৩১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই-বাছাই শেষে ২৪ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। অপরদিকে, বিভিন্ন অনিয়ম ও তথ্যগত ত্রুটির কারণে ৭ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
ভোলা-১ (সদর) আসনে ৯ জন প্রার্থী মনোনয়ন জমা দেন। এর মধ্যে ৭ জনের মনোনয়ন বৈধ এবং ২ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। ভোলা-২ (বোরহানউদ্দিন–দৌলতখান) আসনে ৯ জনের মধ্যে ৭ জন বৈধ ও ২ জনের মনোনয়ন বাতিল হয়। ভোলা-৩ (লালমোহন–তজুমদ্দিন) আসনে ৬ জন প্রার্থীর মধ্যে ৫ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে, বাতিল হয়েছে ১ জনের। ভোলা-৪ (চরফ্যাশন–মনপুরা) আসনে ৭ জনের মধ্যে ৫ জন বৈধ এবং ২ জনের মনোনয়ন বাতিল করা হয়।
জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ডা. শামীম রহমান জানান, সমর্থকদের ভোটার তালিকায় ত্রুটি, হলফনামায় তথ্যগত অসংগতি এবং সম্পদের বিবরণে আয়কর সংক্রান্ত গড়মিলের কারণে সংশ্লিষ্ট ৭ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। তবে আইন অনুযায়ী তারা নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ পাবেন।
জেলা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী, ভোলার চারটি আসনে মোট ভোটার সংখ্যা প্রায় ১৫ লাখ ৫৩ হাজারের বেশি। এর মধ্যে ভোলা-৪ (চরফ্যাশন–মনপুরা) আসনে ভোটার সংখ্যা সবচেয়ে বেশি।
মনোনয়ন যাচাই-বাছাই শেষে ভোলার রাজনৈতিক অঙ্গনে নির্বাচনী প্রস্তুতি আরও গতি পেয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।