.webp&w=3840&q=75)

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী সমাবেশ সুনামগঞ্জ থেকে শুরু হতে পারে বলে দলীয় একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছে। তারা জানান, আগামী ২২ জানুয়ারি সুনামগঞ্জ জেলা সদরে একটি বড় নির্বাচনী সমাবেশে বক্তব্য দিতে পারেন তারেক রহমান। প্রায় দুই দশকেরও বেশি সময় পর তাঁর সম্ভাব্য আগমনকে ঘিরে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
দলীয় সূত্রে জানা গেছে, এখনো আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত কর্মসূচি ঘোষণা না হলেও এক-দু’দিনের মধ্যেই বিষয়টি নিশ্চিত হতে পারে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, সুনামগঞ্জ–৪ আসনের অন্তর্ভুক্ত জেলা সদরে আয়োজিত সমাবেশে তারেক রহমান বক্তব্য দেবেন। পাশাপাশি সুনামগঞ্জে যাতায়াতের পথে শান্তিগঞ্জ কিংবা পাগলা এলাকায় সংক্ষিপ্ত সমাবেশে অংশ নেওয়ার বিষয়েও আলোচনা চলছে।
তারেক রহমান সর্বশেষ ২০০৪ সালে সুনামগঞ্জ সফর করেন। সে সময় তিনি শহরের পুরাতন বাসস্ট্যান্ডে এক জনসভায় বক্তব্য দেন। এরপর তৎকালীন সংসদ সদস্য নজির হোসেনের আমন্ত্রণে নৌপথে টেকেরঘাট ও জামালগঞ্জে পৃথক দুটি নির্বাচনী সমাবেশে অংশ নেন।
সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য মোনাজ্জির হোসেন সুজন বলেন, ‘তারেক রহমান দীর্ঘদিন ধরে হাওরবাসীর কাছে অত্যন্ত জনপ্রিয় নেতা। ২২ বা ২৩ জানুয়ারি তাঁর সুনামগঞ্জে আগমন প্রায় চূড়ান্ত। জেলা সদরের সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশ আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।’ তিনি জানান, সমাবেশ সফল করতে সুনামগঞ্জ সদর আসনের বিএনপি মনোনীত প্রার্থী নুরুল ইসলাম নুরুল ইতোমধ্যে সাংগঠনিক কার্যক্রম শুরু করেছেন।
দলীয় সূত্র জানায়, সুনামগঞ্জ–৩ (জগন্নাথপুর–শান্তিগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী কয়ছর এম আহমেদের উদ্যোগেও নির্বাচনী সমাবেশের প্রস্তুতি চলছে। এছাড়া সুনামগঞ্জ–২ (দিরাই–শাল্লা) আসনেও তারেক রহমানের জনসভায় যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে।
এ বিষয়ে সুনামগঞ্জ–৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী কয়ছর এম আহমেদ বলেন, ‘তারেক রহমানের আগমনের অপেক্ষায় সিলেট ও সুনামগঞ্জবাসী। তিনি হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করতে পারেন।’
কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী বলেন, ‘সিলেটে মাজার জিয়ারতের পর তারেক রহমান সুনামগঞ্জে সমাবেশ করবেন এমন প্রস্তুতি নেওয়া হচ্ছে।’
এদিকে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছ বলেন, ‘২২ জানুয়ারি তারেক রহমান সুনামগঞ্জে যাবেন এটি নিশ্চিত বলা যায়। তবে বিস্তারিত কর্মসূচি এখনো চূড়ান্ত হয়নি।’
অন্যদিকে সুনামগঞ্জের পুলিশ সুপার এবিএম জাকির হোসেন জানিয়েছেন, এ বিষয়ে এখনো আইনশৃঙ্খলা বাহিনীকে আনুষ্ঠানিকভাবে কোনো নির্দেশনা দেওয়া হয়নি।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।