.webp&w=3840&q=75)

রাজধানীর কারওয়ান বাজারে দুর্বৃত্তদের গুলিতে নিহত ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরের সঙ্গে স্ত্রীর শেষ কথাগুলো এখন কেবল স্মৃতি হয়ে রয়ে গেছে। স্বামীকে হারিয়ে তিন সন্তান নিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন তাঁর স্ত্রী সুরাইয়া বেগম। হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে তেজগাঁও থানায় ৪–৫ জনকে অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন সুরাইয়া বেগম। মামলার পর গণমাধ্যমের কাছে নিজের শেষ কথা বলার মুহূর্তের কথা জানাতে গিয়ে আবেগ ধরে রাখতে পারেননি তিনি।
সুরাইয়া বেগম বলেন, সন্ধ্যায় ও আমাকে বলেছিল তুমি একটা কফি বানিয়ে দাও, আমি নামাজ পড়ে বের হবো। ওইটাই আমার সঙ্গে ওর শেষ কথা। ও বাইরে গেলে অপ্রয়োজনীয় ফোন দিত না।
তিনি বলেন, সিসিটিভির ফুটেজে পুরো হত্যাকাণ্ড ধরা পড়েছে। এসব দেখে আইনশৃঙ্খলা বাহিনী যদি দ্রুত ব্যবস্থা না নেয়, তাহলে আমার মতো আরও অনেক পরিবার এভাবে নিঃস্ব হয়ে যাবে। আগে ঘটেছে, এখনও ঘটছে সুষ্ঠু বিচার না হলে ভবিষ্যতেও এমন ঘটনা চলতেই থাকবে।
হত্যাকাণ্ডের পেছনে কোনো ব্যবসায়িক বিরোধ ছিল কি না এমন প্রশ্নে সুরাইয়া বেগম বলেন, মুসাব্বির প্রায় ২০ বছর ধরে পানির ব্যবসা করত। রাজনীতিতে জড়ানোর পর লোক দিয়ে ব্যবসা দেখাশোনা করত। ব্যবসা নিয়ে কোনো ঝামেলা থাকার কথা নয়।
গত বুধবার (৭ জানুয়ারি) রাত সোয়া ৮টার দিকে বাড়ি ফেরার পথে কারওয়ান বাজারের স্টার কাবাবের পেছনের একটি গলিতে মুসাব্বিরকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। সিসিটিভি ফুটেজে দেখা যায়, গলির পাশে বস্তা নিয়ে বসে ছিল দুই হামলাকারী। মুসাব্বির সেখানে পৌঁছামাত্রই তারা বস্তার ভেতর থেকে পিস্তল বের করে পেছন থেকে গুলি চালায়। গুলিতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে আবার উঠে দৌড়ে পালানোর চেষ্টা করলে আরও গুলি ছোড়া হয়। একপর্যায়ে তাঁর মোবাইল ফোন পড়ে গেলে সেটি নিয়েই পালিয়ে যায় হামলাকারীরা।
এই ঘটনায় মুসাব্বিরের সঙ্গে থাকা আবু সুফিয়ান মাসুদ নামে আরও একজন গুলিবিদ্ধ হন। তিনি বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পরিবারের সদস্যদের একটাই দাবি দ্রুত হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করে জড়িতদের আইনের আওতায় আনা হোক, যাতে আর কোনো পরিবার এভাবে মুহূর্তে সবকিছু হারিয়ে না ফেলে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।