

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আগামীর বাংলাদেশে রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের ক্ষমতা বাড়াতে হবে। একটি শক্তিশালী রাষ্ট্রের চেয়ে শক্তিশালী নাগরিক সমাজই গণতন্ত্রের ভিত্তি এমন মন্তব্য করেন তিনি।
শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে চট্টগ্রামের সিমেন্ট হোস্টেলে বৌদ্ধ ধর্মাবলম্বীদের আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন,‘আমরা চাই আগামীর বাংলাদেশে পরিবর্তন আনতে। রাষ্ট্র যেন বেশি শক্তিশালী না হয়ে জনগণ শক্তিশালী হয়। প্রত্যেকটি নাগরিককে শক্তিশালী হতে হবে।’
এ সময় নাগরিক হিসেবে নারীদের আরও সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান বিএনপির এই নেতা।
আমীর খসরু বলেন, বিএনপি সবার জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ডে বিশ্বাস করে। ‘চাকরি-বাকরি, শিক্ষা, ব্যবসা-বাণিজ্য কিংবা রাজনীতি সব ক্ষেত্রেই সমান সুযোগ নিশ্চিত করতে চাই আমরা,’ বলেন তিনি।
অনুষ্ঠানে তিনি বৌদ্ধ ধর্মাবলম্বীদের রাজনীতিতে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান এবং পার্বত্য অঞ্চলের ভাষা ও সংস্কৃতি সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।
আমীর খসরু বলেন, ‘আপনাদের ভাষা ও সংস্কৃতি নষ্ট হতে দেবেন না। এটি শুধু আপনাদের পরিচয় নয়, বরং বাংলাদেশের সামগ্রিক সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ।’
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।