.webp&w=3840&q=75)

তিনটি গুরুতর অভিযোগ তুলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরাসরি অবস্থান নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। রোববার (১৮ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে সংগঠনটি।
কর্মসূচিতে ছাত্রদল সভাপতি রাকিব অভিযোগ করেন, বর্তমান নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করছে না। বরং একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর ইচ্ছা ও নির্দেশনা অনুযায়ী সিদ্ধান্ত নিচ্ছে কমিশন। তাঁর দাবি, সাম্প্রতিক সময়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন নিয়ে কমিশনের ভূমিকা স্পষ্টভাবেই পক্ষপাতদুষ্ট।
রাকিব বলেন, শাবিপ্রবি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে একটি নির্দিষ্ট ছাত্র সংগঠনকে সুবিধা দিতে বারবার নির্বাচনের তারিখ পরিবর্তন করা হয়েছে, এমনকি অনৈতিকভাবে নির্বাচন স্থগিতও করা হয়েছে। এতে করে শিক্ষাঙ্গনে গণতান্ত্রিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে।
তিনি আরও অভিযোগ করেন, একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর নেতাকর্মীরা নিয়মিত নির্বাচন কমিশনারদের সঙ্গে সাক্ষাৎ করছেন। তাঁদের সচিবালয় কিংবা নির্বাচন কমিশনে কোনো আনুষ্ঠানিক কাজ না থাকলেও সেখানে অবাধে যাতায়াত ও প্রভাব বিস্তার করা হচ্ছে, যা কমিশনের নিরপেক্ষতা নিয়ে গভীর প্রশ্ন তৈরি করছে।
এ সময় ছাত্রদল তাদের তিনটি নির্দিষ্ট অভিযোগ তুলে ধরে। প্রথমত, পোস্টাল ব্যালট সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত পক্ষপাতদুষ্ট ও প্রশ্নবিদ্ধ বলে দাবি করে তারা। ছাত্রদলের মতে, এই সিদ্ধান্ত নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতাকে মারাত্মকভাবে ক্ষুণ্ন করছে।
দ্বিতীয়ত, একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর চাপের মুখে কমিশন দায়িত্বশীল ও যুক্তিসংগত সিদ্ধান্ত নেওয়ার বদলে হঠকারী ও অদূরদর্শী সিদ্ধান্ত নিচ্ছে বলে অভিযোগ করা হয়। এতে নির্বাচন কমিশনের স্বাধীনতা ও পেশাদারিত্ব গুরুতরভাবে প্রশ্নের মুখে পড়ছে।
তৃতীয়ত, বিশেষ রাজনৈতিক দলের প্রত্যক্ষ প্রভাব ও হস্তক্ষেপে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন নিয়ে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে, সেটিকে নজিরবিহীন ও বিতর্কিত বলে আখ্যা দেয় ছাত্রদল। সংগঠনটির দাবি, এ ধরনের সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়গুলোর গণতান্ত্রিক চর্চার জন্য অশনিসংকেত।
কর্মসূচিতে ছাত্রদলের নেতারা বলেন, নির্বাচন কমিশন যদি নিরপেক্ষতা বজায় রাখতে ব্যর্থ হয়, তবে শুধু শিক্ষাঙ্গন নয়, দেশের সামগ্রিক গণতান্ত্রিক ব্যবস্থাই ঝুঁকির মুখে পড়বে। দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির ঘোষণাও দেন তারা।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।