.webp&w=3840&q=75)

ভিন্নমত থাকা সত্ত্বেও একসঙ্গে বসে আলাপ–আলোচনা করা এবং কথা বলাই গণতন্ত্রের মূল চর্চা—এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।
‘জাতি গঠনে নারী: নীতি, সম্ভাবনা এবং বাংলাদেশের ভবিষ্যৎ’ শীর্ষক এক আলোচনা সভার শুরুতে আনুষ্ঠানিক বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি জানান, দেশের মাটিতে এটাই তাঁর প্রথম বক্তব্য, যা তাঁর জন্য ভিন্ন এক অনুভূতি তৈরি করেছে।
জাইমা রহমান বলেন, “এই জায়গায় দাঁড়িয়ে কথা বলতে পারাটা আমার জন্য আবেগের। দেশের মাটিতে প্রথম বক্তব্য একটা আলাদা অনুভূতি কাজ করছে।”
নারীদের উন্নয়ন ও ক্ষমতায়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা তুলে ধরে তিনি বলেন, এ দেশের নারীদের এগিয়ে নিতে তাঁদের ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
নিজের ভূমিকা প্রসঙ্গে জাইমা রহমান বলেন, “আমার কাছে সব সমস্যার সমাধান আছে এমন দাবি করছি না। তবে নিজের সামর্থ্য অনুযায়ী কিছু করার ইচ্ছা থেকেই এখানে আসা।”
তিনি আরও বলেন, গণতন্ত্র মানেই কেবল একমত হওয়া নয়। বরং ভিন্নমত থাকা সত্ত্বেও একে অপরের সঙ্গে কথা বলা, যুক্তি শোনা ও আলোচনার টেবিলে বসাই গণতান্ত্রিক চর্চার আসল পরিচয়।
তার বক্তব্যে অংশগ্রহণকারীদের মধ্যে আলোচনার গুরুত্ব, পারস্পরিক শ্রদ্ধা এবং গণতান্ত্রিক সংস্কৃতি গড়ে তোলার আহ্বান স্পষ্টভাবে উঠে আসে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।