
জেলা প্রতিনিধি


‘১ বক্স নীতি’ বাস্তবায়ন ব্যর্থ হওয়ার পেছনে জামায়াতের অতিরিক্ত রাজনৈতিক উচ্চাভিলাষকে দায়ী করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সোমবার (১৯ জানুয়ারি) সকালে ভোলা প্রেস ক্লাবে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ অভিযোগ তুলে ধরেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ভোলা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা ওবায়দুর রহমান বিন মোস্তফা।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ২০২৪-পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে ইসলামপন্থী দলগুলোর ঐক্য গড়ে তুলতে ‘১ বক্স নীতি’ গ্রহণ করা হয়েছিল। তবে আসন সমঝোতা নিয়ে আলোচনায় প্রয়োজনীয় আন্তরিকতা ও পারস্পরিক সম্মান বজায় রাখা হয়নি। আলোচনার পুরো প্রক্রিয়ায় একচ্ছত্র প্রভাব বিস্তারের চেষ্টা করা হয়েছে এবং শরিক দলগুলোকে সমমর্যাদার অংশীদার হিসেবে বিবেচনা না করায় ঐক্যের উদ্যোগ বাধাগ্রস্ত হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আরও দাবি করা হয়, আসন সমঝোতা সংক্রান্ত আলোচনার গোপন তথ্য উদ্দেশ্যমূলকভাবে গণমাধ্যমে ফাঁস করা হয়েছে। পাশাপাশি কৃত্রিম জরিপ ছড়িয়ে দলটিকে দুর্বল দেখানোর চেষ্টা এবং ‘জিততে পারবে না’ এমন একটি ন্যারেটিভ তৈরির মাধ্যমে রাজনৈতিকভাবে অপ্রাসঙ্গিক করার অপচেষ্টা চালানো হয়েছে।
Related posts here
লিখিত বক্তব্যে স্পষ্ট করে বলা হয়, ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনোই ১৫০ থেকে ২০০ আসনের দাবি করেনি। বরং দলের সাংগঠনিক শক্তি ও পূর্ববর্তী নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করে সম্ভাবনাময় আসনগুলো আলোচনার জন্য উপস্থাপন করা হয়েছিল।
এমন প্রেক্ষাপটে দলটি জানায়, তারা ইসলামপন্থী দলগুলোর ঐক্যের পক্ষে থাকলেও একক দলীয় আধিপত্যের রাজনীতিতে বিশ্বাস করে না। এই অবস্থান থেকেই ভোলা-১ আসনে স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রেস ব্রিফিংয়ে ভোলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের পাশাপাশি উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তরের সভাপতি মাওলানা মো. আতাউর রহমান মোমতাজি, সেক্রেটারি মাওলানা তারিকুল ইসলাম তারেক, জয়েন্ট সেক্রেটারি মুফতি আব্দুল মমিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইউসুফ আদনানসহ দলটির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।