

কুড়িগ্রামের চারটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বী ২৬ জন প্রার্থীর মধ্যে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা অন্নপূর্ণা দেবনাথের সভাপতিত্বে জেলা প্রশাসকের মিলনায়তনে এই প্রতীক বরাদ্দ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে চারটি আসনের প্রার্থীদের হাতে নিজ নিজ প্রতীক তুলে দেওয়া হয়। এ সময় প্রার্থী ও তাঁদের সমর্থকেরা মিলনায়তনে উপস্থিত ছিলেন।
কুড়িগ্রাম–১ আসন:সাইফুর রহমান রানা—ধানের শীষ,হারিসুল বারী রনি—হাতপাখা,আনোয়ারুল ইসলাম—দাড়িপাল্লা,মোস্তাফিজুর রহমান—লাঙ্গল,বিন ইয়ামিন মোল্লা—ট্রাক।
কুড়িগ্রাম–২ আসন:সোহেল হোসনাইন কায়কোবাদ—ধানের শীষ,আতিকুর রহমান মুজাহিদ—শাপলা কলি,মাওলানা নূর বখত মিঞা—হাতপাখা,পনির উদদীন আহমেদ—লাঙ্গল।
কুড়িগ্রাম–৩ আসন:তাসভীর উল ইসলাম—ধানের শীষ,মাহবুবুল আলম সালেহী—দাড়িপাল্লা,ডা. আক্কাস আলী সরকার—হাতপাখা,আব্দুস সোবহান সরকার—লাঙ্গল,নুরে ইলাহি সিদ্দিক—ট্রাক।
কুড়িগ্রাম–৪ আসন:আজিজুর রহমান—ধানের শীষ,মোস্তাফিজুর রহমান—দাড়িপাল্লা,হাফিজুর রহমান—হাতপাখা,এ কে এম ফজলুল হক—লাঙ্গল,রুখুনুজামান শাহিন (স্বতন্ত্র)—বালতি।
জেলা প্রশাসন সূত্র জানায়, প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে চারটি আসনেই নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু হলো। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক থাকবে বলেও জানানো হয়।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।