

জামায়াতে ইসলামী-এর এক সাবেক নেতা। ঘটনাটি জানাজানি হতেই এলাকায় তীব্র চাঞ্চল্য ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত স্থানীয়দের চাপ ও প্রশাসনের উপস্থিতিতে রাতেই ওই বিধবা নারীর সঙ্গে অভিযুক্ত ব্যক্তির বিয়ে সম্পন্ন করা হয়।
স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে হাটশ হরিপুর ইউনিয়নের শালদাহ গ্রামে এই ঘটনা ঘটে। আটক ব্যক্তির নাম মামুন অর রশিদ। তিনি হাটশ হরিপুর ইউনিয়ন জামায়াতের সাবেক সেক্রেটারি এবং কুষ্টিয়া শহরের দি ওল্ড কুষ্টিয়া হাই স্কুলের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরেই মামুন অর রশিদের ওই বিধবা নারীর বাড়িতে নিয়মিত যাতায়াত ছিল। বিষয়টি স্থানীয়দের মধ্যে সন্দেহের জন্ম দেয়। মঙ্গলবার রাতে তিনি ওই নারীর বাড়িতে গেলে স্থানীয়রা তাকে আপত্তিকর অবস্থায় দেখতে পান এমন অভিযোগ ওঠে। এ সময় উত্তেজিত জনতা তাকে আটক করে। পরে ওই নারীসহ দুজনকে প্রায় ছয় ঘণ্টা অবরুদ্ধ করে রাখা হয় এবং প্রকাশ্যে বিচারের দাবি ওঠে। এতে পুরো এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়।
খবর পেয়ে থানা পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। একপর্যায়ে স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশের উপস্থিতিতে রাতেই ২৫ লাখ টাকা দেনমোহরে মামুন অর রশিদের সঙ্গে ওই বিধবা নারীর বিয়ে সম্পন্ন করা হয় বলে জানা গেছে। তবে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নবদম্পতিকে নিরাপদে সরিয়ে নেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হাটশ হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম মুস্তাক হোসেন মাসুদ জানান, স্থানীয়দের উত্তেজনা প্রশমিত করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্টদের উপস্থিতিতে বিয়ের ব্যবস্থা করা হয়।
কুষ্টিয়া মডেল থানা-র অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন মাতুব্বরের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।