.jpg&w=3840&q=75)

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিতে তাহাজ্জুদের নামাজ আদায় করেই ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ধর্ম ও নৈতিকতার শক্তিকে সঙ্গে নিয়ে ভোটাধিকার প্রয়োগ করাই হবে অন্যায়ের বিরুদ্ধে সবচেয়ে বড় জবাব।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) হবিগঞ্জে আয়োজিত এক নির্বাচনী জনসভায় মঞ্চে মাগরিবের নামাজ আদায় শেষে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তারেক রহমান। এ সময় তিনি হবিগঞ্জ জেলার চারটি আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থীদের পরিচয় করিয়ে দেন এবং জনগণের প্রতি তাঁদের ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।
তারেক রহমান বলেন, বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় এলে এই চারজন জনপ্রতিনিধির হাত ধরে হবিগঞ্জের প্রতিটি এলাকায় উন্নয়ন পৌঁছে যাবে ইনশাআল্লাহ। তিনি বলেন, “দেশের মানুষই আমাদের ক্ষমতার উৎস। মানুষের ভোটেই আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করতে চাই।”
বক্তব্যে তিনি প্রতিদ্বন্দ্বী একটি দলকে ইঙ্গিত করে বলেন, “যে দল একসময় মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে এবং অসংখ্য মানুষ হত্যার সঙ্গে যুক্ত ছিল, সেই দলই এখন ধর্মকে ব্যবহার করে ভোটের মাঠে নেমেছে। তারা তথাকথিত ‘বেহেশতের টিকিট’ বিক্রি করছে এবং বাড়ি বাড়ি গিয়ে মানুষের বিকাশ নম্বর সংগ্রহ করছে।” এ ধরনের কর্মকাণ্ড থেকে জনগণকে দূরে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আপনারা তাদের বয়কট করুন।”
সাবেক সংসদ সদস্য শাম্মী আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য রাখেন হবিগঞ্জ-৩ আসনের প্রার্থী জি কে গউছ, হবিগঞ্জ-৪ আসনের প্রার্থী সৈয়দ মো. ফয়সল, হবিগঞ্জ-১ আসনের প্রার্থী রেজা কিবরিয়া, হবিগঞ্জ-২ আসনের প্রার্থী ডা. জীবন, কেন্দ্রীয় বিএনপি নেতা আহমেদ আলী মুকিব, যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির আব্দুর রব ইউসুফীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
জনসভায় বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে পুরো এলাকা নির্বাচনী উত্তাপে মুখর হয়ে ওঠে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।