

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান জানিয়েছেন, সরকার গঠনের সুযোগ পেলে তারা অলীক কল্পনা বা মিথ্যা প্রতিশ্রুতির ওপর নয়, যৌক্তিকতা ও বাস্তবতার আলোকে ইনসাফভিত্তিক উন্নয়ন নিশ্চিত করতে সর্বশক্তি দিয়ে কাজ করবেন।
শুক্রবার সকাল ৯টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে উত্তরবঙ্গের উদ্দেশে রওনা হওয়ার আগে তিনি এসব কথা বলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উত্তরবঙ্গের ৮টি জেলা সফরের মাধ্যমে নির্বাচনী প্রচারাভিযান শুরু করেছেন শফিকুর রহমান।
ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ভোট শুধু আপনার অধিকার নয়, এটি একটি পবিত্র দায়িত্ব। আপনি যে দল বা ব্যক্তিকে পছন্দ করেন, ঠিক তাঁকে নিঃসংকোচে ভোট দেবেন। শফিকুর রহমান আরও বলেন, আপনার একটি ভোটই নির্ধারণ করবে, আগামীতে দেশ পরিচালনার দায়িত্ব কারা পালন করবে।
জামায়াতের আমির উল্লেখ করেন, এবার একজন ভোটার দুটি ভোট দিতে পারবেন—একটি হবে সরকার গঠনের ভোট, অপরটি জুলাই সনদ বাস্তবায়নে গণভোট। তিনি ভোটারদের গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান। এ প্রসঙ্গে তিনি বলেন, ১৭ বছরের পুরনো রাজনৈতিক বন্দোবস্ত পরিষ্কার করে দেশপ্রেমিক ও ইসলামী দলগুলোর সমন্বয়ে সমৃদ্ধ ও সমবেত রাজনীতির বিকাশ ঘটাতে হবে।
শফিকুর রহমান বলেন, “যারা গত ৫৪ বছরের পঁচে যাওয়া রাজনীতি চান না এবং রাজনীতিতে আমূল পরিবর্তন চান, তাঁরা গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেবেন বলে আমরা আশা করছি। আমরা এককভাবে নির্বাচন করছি না। দেশপ্রেমিক ও ইসলামী দলগুলোর সমন্বয়ে আমরা এগিয়ে যাচ্ছি। কিছু ব্যতিক্রম থাকলেও আমাদের প্রয়াস সামগ্রিক। আমরা জাতিকে আশ্বস্ত করেছি, আমরা একা নই, সবাই মিলে বাংলাদেশ গড়ব। আমাদের স্লোগান—‘এসো একসাথে গড়ি বাংলাদেশ’।
দলীয় সূত্রে জানানো হয়েছে, শুক্রবার পঞ্চগড়, দিনাজপুর, ঠাকুরগাঁও ও রংপুরে শফিকুর রহমান জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। আগামীকাল শনিবার সকালে তিনি জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন। এরপর সকাল ১০টায় গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে, দুপুর ১২টায় বগুড়ায়, বিকেল ৪টায় সিরাজগঞ্জে এবং সন্ধ্যা সাড়ে ৬টায় পাবনায় জনসভা করবেন। এরপর সড়কপথে ঢাকায় ফিরবেন।
শফিকুর রহমানের এই সফর সরকারের গঠনের সম্ভাবনা এবং দেশব্যাপী ইনসাফভিত্তিক উন্নয়নে দলীয় প্রতিশ্রুতি প্রদর্শনের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।