
খেলা ডেস্ক
.jpg&w=3840&q=75)

জনসমর্থনের জোয়ার দেখে একটি পক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিমূলক বক্তব্য ছড়িয়ে এবং ভয়ভীতির পরিবেশ তৈরি করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে রাজধানীর ভাটারা থানার পাশে বাঁশতলা সড়কে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন তিনি। এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এনসিপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে বাঁশতলা থেকে রামপুরা ব্রিজ পর্যন্ত একটি নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়।
নাহিদ ইসলাম বলেন, পরিবারতন্ত্র, বৈষম্য ও দুর্নীতির রাজনীতিকে ‘না’ এবং ইনসাফ, সুশাসন ও প্রকৃত গণতন্ত্রকে ‘হ্যাঁ’ বলাই এনসিপির লক্ষ্য। নির্বাচনের সময় ঘরে ঘরে গিয়ে জনগণের আস্থা অর্জন এবং ভোটের দিন সবাইকে কেন্দ্রে উপস্থিত করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। একই সঙ্গে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার কথাও উল্লেখ করেন।
তিনি বলেন, ১৬ বছরের ‘ফ্যাসিবাদী শাসনের’ পর এবারের নির্বাচন একটি নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠার ঐতিহাসিক সুযোগ। গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতা, শ্রমিক ও সাধারণ মানুষ রক্ত দিয়েছে শুধু সরকার পরিবর্তনের জন্য নয়, বরং গণতন্ত্র, সাম্য ও সার্বভৌমত্ব প্রতিষ্ঠার জন্য। এই নির্বাচন কেবল ক্ষমতার পালাবদলের নয়; এটি রাষ্ট্রকাঠামো সংস্কার ও ইনসাফভিত্তিক সমাজ গঠনের নির্বাচন।
নাহিদ ইসলাম আরও বলেন, ১০ দলীয় জোট নির্বাচনের মাধ্যমে সংসদে গিয়ে সরকার গঠন করবে এবং বাংলাদেশকে নতুন নেতৃত্ব দেবে। জনগণের সঙ্গে দীর্ঘদিন মিশে কাজ করার কারণে এই এলাকার মানুষ তাকে চেনে বলেও দাবি করেন তিনি।
ঢাকা-১১ আসনের দীর্ঘদিনের সমস্যা হিসেবে চাঁদাবাজি, সন্ত্রাস, যানজট, গ্যাস ও বিদ্যুৎ সংকটের কথা উল্লেখ করে এসব সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন এনসিপির এই নেতা।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।