
খেলা ডেস্ক
.jpg&w=3840&q=75)

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান এবং ভোলা–১ আসনে বিএনপি জোটের সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, তারেক রহমানকে বিশ্বাস করলে দেশের কোনো ক্ষতি হবে না, বরং বাংলাদেশ সঠিক পথেই এগোবে। তিনি বলেন, “তারেক রহমানের নেতৃত্বে দেশ কখনো ঠকবে না এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।”
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেল সাড়ে চারটার দিকে ভোলা সদর উপজেলার দক্ষিণ ইউনিয়নের নেয়ামতপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী প্রচারণা উপলক্ষে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন দেওয়ানের সভাপতিত্বে জনসভাটি অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তৃতায় আন্দালিব রহমান পার্থ বলেন, নির্বাচনের সময় এলেই অনেক প্রার্থী বড় বড় কথা বলেন, নানা রঙিন প্রতিশ্রুতি দেন। কিন্তু শেষ পর্যন্ত সংসদে গিয়ে কে সত্যিকার অর্থে মানুষের ভাগ্য বদলাতে পারবেন, উন্নয়নের জন্য কথা বলবেন এটা সাধারণ ভোটাররাই সবচেয়ে ভালো বোঝেন। তিনি ভোটারদের সচেতনভাবে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান।
আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনের কথা উল্লেখ করে তিনি বলেন, গরুর গাড়ি প্রতীকে ভোট দিয়ে যদি তাকে সংসদে পাঠানো হয়, তাহলে তাঁর প্রথম কাজ হবে সংসদে দাঁড়িয়ে ভোলা–বরিশাল সেতু নির্মাণের জোরালো দাবি তোলা। একই সঙ্গে ভোলার দীর্ঘদিনের অবহেলিত মানুষের দুঃখ-কষ্ট, আশা ও স্বপ্নের কথা জাতীয় সংসদে তুলে ধরার অঙ্গীকার করেন তিনি।
ধর্ম প্রসঙ্গে কথা বলতে গিয়ে আন্দালিব রহমান পার্থ বলেন, কোনো রাজনৈতিক দল বা ব্যক্তি বেহেশতের টিকিট বিলি করতে পারে না। যারা ধর্মকে ব্যবহার করে রাজনীতি বা ব্যবসা করতে চায়, তাদের থেকে দূরে থাকার আহ্বান জানান তিনি। তাঁর ভাষায়, বেহেশত ও দুনিয়ার একমাত্র মালিক আল্লাহ কোনো ভণ্ড বা প্রতারকের ফাঁদে যেন কেউ না পড়ে।
জনসভায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আমিনুল ইসলাম খান, বিজেপির সভাপতি আমিরুল ইসলাম রতন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক রাইসুল আলম, যুগ্ম সম্পাদক তরিকুল ইসলাম কায়েদ, উত্তর দিঘলদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনু নোমান মোহাম্মদ সফিউল্লাহ এবং ভোলা সদর উপজেলা যুবদলের সভাপতি বিল্লাল হোসেন।
এর আগে আন্দালিব রহমান পার্থ উত্তর দিঘলদী ইউনিয়নের বিভিন্ন গ্রামে মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে গণসংযোগ করেন। এ সময় বিএনপি ও জোটভুক্ত দলগুলোর নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।