
জেলা প্রতিনিধি


কুষ্টিয়া–৩ (সদর) আসনে বিএনপির প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকারের নির্বাচনী প্রচারণায় যুক্ত হয়েছে এক ব্যতিক্রমী দৃশ্য। তাঁর চীনা স্ত্রী ওয়াং লিনা স্বামীর সঙ্গে সরাসরি মাঠে নেমে ধানের শীষ প্রতীকে ভোট চাইছেন। ভাঙা বাংলায় বক্তব্য দিয়ে নারী ভোটারদের সঙ্গে কথা বলছেন তিনি। এই দৃশ্য স্থানীয়ভাবে যেমন আলোচনার জন্ম দিয়েছে, তেমনি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক সাড়া ফেলেছে।
গতকাল মঙ্গলবার কুষ্টিয়া সদর উপজেলার আব্দালপুর এলাকায় নারীদের নিয়ে আয়োজিত একটি উঠান বৈঠকে অংশ নেন ওয়াং লিনা। সেখানে উপস্থিত নারীদের উদ্দেশে তিনি ভাঙা বাংলায় বলেন, ধানের শীষ প্রতীকে তাঁর স্বামীর জন্য ভোট দিতে। উঠান বৈঠকের প্রায় ৫৮ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ পরে জাকির হোসেন সরকার তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করেন।
ভিডিওটি প্রকাশের পর অল্প সময়ের মধ্যেই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ফেসবুকে পোস্টটির মন্তব্য ঘরে অনেকেই বিদেশি হয়েও বাংলা শেখার চেষ্টা এবং সরাসরি নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার বিষয়টিকে আন্তরিকতা ও সাহসের উদাহরণ হিসেবে দেখছেন। কেউ কেউ এটিকে চলমান নির্বাচনী প্রচারণার একটি ব্যতিক্রমী দিক বলেও মন্তব্য করেছেন।
স্থানীয় বিএনপি নেতাকর্মীরা বলছেন, ওয়াং লিনার উপস্থিতি বিশেষ করে নারী ভোটারদের মধ্যে কৌতূহল ও আগ্রহ তৈরি করেছে। উঠান বৈঠকের মতো ছোট পরিসরের আয়োজনগুলোতে তাঁর সরাসরি অংশগ্রহণ প্রার্থীর পরিবারকে ভোটারদের আরও কাছাকাছি নিয়ে আসছে। এতে প্রচারণায় ভিন্ন মাত্রা যোগ হয়েছে বলে তাঁদের ধারণা।
রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন, নির্বাচনী প্রচারণায় প্রার্থীর পরিবারের সদস্যদের অংশগ্রহণ নতুন কোনো বিষয় নয়। তবে বিদেশি জীবনসঙ্গীর বাংলা ভাষায় কথা বলে ভোট চাওয়া ভোটারদের কাছে একটি আলাদা বার্তা দিচ্ছে। এটি প্রার্থীর প্রতি ইতিবাচক মনোভাব তৈরিতে ভূমিকা রাখতে পারে বলেও তাঁদের মত।
উল্লেখ্য, ধানের শীষ প্রতীকের প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার কুষ্টিয়া জেলা বিএনপির সদস্যসচিব। তিনি ২০১৪ সালে বিএনপির সমর্থনে কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি কুষ্টিয়া–৩ আসন থেকে বিএনপির মনোনয়নে সংসদ সদস্য পদে নির্বাচন করেন। ওই নির্বাচনে তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।