.jpg&w=3840&q=75)

বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান আল–জাজিরার কাছে বলেছেন, জামায়াতের প্রধান পদে নারী আসা সম্ভব নয়। তিনি জানান, আল্লাহ প্রত্যেককে তাঁর নিজস্ব সত্তায় সৃষ্টি করেছেন। একজন পুরুষ কখনো সন্তান ধারণ করতে পারবে না বা শিশুকে বুকের দুধ খাওয়াতে পারবে না। তাই নারী প্রধান হওয়ার ক্ষেত্রে কিছু শারীরিক ও দায়িত্বগত সীমাবদ্ধতা রয়েছে।
শফিকুর রহমান বলেন, “এবার নির্বাচনে আমাদের দল থেকে কোনো নারীকেই মনোনয়ন দেওয়া হয়নি, তবে এর জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি।”
জামায়াত ক্ষমতায় এলে দেশে ইসলামি আইন চালু হবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “এ বিষয়ে সিদ্ধান্ত নেবে সংসদ। জনগণের ইচ্ছার বিরুদ্ধে আমরা কিছু করব না।”
শফিকুর রহমান আরও বলেন, ইসলামী ছাত্রশিবির জামায়াতের কোনো অঙ্গসংগঠন নয়। যদি কেউ ভুল করে, সংশোধনের ব্যবস্থা নেওয়া হবে। সংখ্যালঘুদের ওপর হামলায় দলের কোনো জড়িত থাকার অভিযোগও তিনি অস্বীকার করেন।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় জামায়াতের ভূমিকার বিষয়ে তিনি বলেন, “তৎকালীন জামায়াতের সিদ্ধান্ত রাজনৈতিক ছিল, কোনো সশস্ত্র বাহিনীর সিদ্ধান্ত নয়। পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হলে ভারতের ওপর অন্য এক আধিপত্য সৃষ্টি হতে পারে, এটাই আমাদের নেতাদের মূল উদ্বেগ ছিল।”
ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে তিনি বলেন, “আমরা প্রতিবেশীদের কোনো অস্বস্তি দেব না এবং পারস্পরিক শ্রদ্ধা ও বিশ্বাসের ভিত্তিতে সম্পর্ক রাখব।”
শফিকুর রহমান আশাবাদ প্রকাশ করে বলেন, তরুণ প্রজন্ম জামায়াতকে গ্রহণ করবে। তিনি যুক্তি হিসেবে উল্লেখ করেন, সাম্প্রতিক বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে শিক্ষার্থীরা তাদের ছাত্রসংগঠনের পক্ষে ভোট দিয়েছে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।