রাজনীতি
আওয়ামী লীগের পুনর্বাসন চেয়ে বিএনপি নেতার ফেসবুক পোস্ট

দেশে রাজনীতি টিকিয়ে রাখতে আওয়ামী লীগের পুনর্বাসনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন সিলেট জেলা বিএনপির সহতথ্য ও গবেষণা সম্পাদক মো. আকবর হোসাইন। পাশাপাশি আওয়ামী লীগ ছাড়া নির্বাচন জমে উঠছে না বলেও মন্তব্য করেছেন তিনি। তাঁর এসব পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও বিতর্কের সৃষ্টি হয়।
গতকাল মঙ্গলবার ও আজ বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে পৃথক দুটি পোস্ট দেন আকবর হোসাইন। প্রথম পোস্টে তিনি লেখেন, দেশে রাজনীতি টিকিয়ে রাখতে হলে আওয়ামী লীগ পুনর্বাসন ছাড়া বিকল্প নেই। এই সব দিয়ে রাজনীতি চলবে না।
পরদিন বুধবার দুপুরে দেওয়া আরেকটি পোস্টে তিনি বলেন, আওয়ামী লীগবিহীন নির্বাচন সেভাবে জমে উঠছে না। একতরফা নির্বাচনে মজা পাচ্ছি না। তারেকময় বাংলাদেশে ২৬০ প্লাস আসন পেয়ে বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে।

পোস্ট দুটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে অনেকে সমর্থন জানালেও অনেকে সমালোচনাও করেছেন।
ফেসবুকে পোস্ট দেওয়ার বিষয়টি প্রথম আলোর কাছে স্বীকার করে আকবর হোসাইন বুধবার রাত সোয়া আটটার দিকে বলেন, তাঁর বক্তব্য ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে। তিনি বলেন, আমি বলি নাই আওয়ামী লীগকে পুনর্বাসন করতে হবে। আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। আমরা কোনো দলের রাজনীতি নিষিদ্ধ হোক, তা চাই না।
তিনি আরও বলেন, বর্তমানে দেশের রাজনীতিতে বিএনপির বাইরে যারা রাজনীতি করছে, তারা সঠিকভাবে বিরোধী দলের ভূমিকা পালন করতে পারছে না। আমার পোস্টের অর্থ হলো-বাংলাদেশে রাজনীতি করতে হলে একটি শক্তিশালী বিরোধী দল প্রয়োজন। আওয়ামী লীগের বিকল্প এখন আওয়ামী লীগই।
এ বিষয়ে তিনি ব্যাখ্যা দিয়ে বলেন, আওয়ামী লীগের আমলে যাঁরা বিভিন্ন অপরাধে জড়িত ছিলেন বা দণ্ডিত হয়েছেন, তাঁদের বিচার হওয়া উচিত। তবে দলটির ভেতরে থাকা বৃহৎ একটি অংশ, যারা বিতর্কিত নন, তাঁদের রাজনৈতিক পুনঃঅন্তর্ভুক্তির কথাই তিনি বলেছেন।
এ প্রসঙ্গে সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী প্রথম আলোকে বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখব।
জনপ্রিয়
রাজনীতি থেকে আরও পড়ুন
যুবদলের জরুরি সভায় সভাপতি-সাধারণ সম্পাদকের তর্কাতর্কি, বৈঠক পণ্ড
সদ্য ঘোষিত যুবদলের নির্বাহী কমিটিতে নিষ্ক্রিয় ও বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিয়ে সংবাদ প্রকাশের পর তা নিয়ে আলোচনা করতে ডাকা জরুরি সভায় সংগঠনটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটেছে। একপর্যায়ে বৈঠকের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠায় সভা স্থগিত করা হয়।

আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ফারুক খানের ঘনিষ্ঠ প্রকৌশলী আমিনুলকে পদোন্নতি দিল বেবিচক
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) প্রকৌশলী আমিনুল হাসিবকে সুপারিনটেনডেন্ট পদে পদোন্নতি দেওয়াকে কেন্দ্র করে প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের একটি অংশের মধ্যে সমালোচনা তৈরি হয়েছে।

বিএসএফের ‘পুশ ইন’ তৎপরতা মানবিক বিপর্যয় সৃষ্টি করেছে: সাইফুল হক
বাংলাদেশ-ভারত সীমান্তের বিভিন্ন পয়েন্টে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ‘পুশ ইন’ তৎপরতার ফলে সীমান্ত এলাকায় মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি দাবি করেছেন, শিশু ও নারীসহ কয়েকশ মানুষকে জোরপূর্বক বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দিয়ে বিএসএফ চরম অমানবিক পরিস্থিতির সৃষ্টি করেছে।

বিসিবি নির্বাচন নিয়ে এনসিপির অভিযোগ, ‘ক্রিকেটকে রাজনৈতিক নিয়ন্ত্রণে নেওয়া হচ্ছে’
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক প্রভাব বিস্তার এবং ক্রিকেট প্রশাসনকে দলীয় নিয়ন্ত্রণে নেওয়ার অভিযোগ তুলেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার দাবি করেছেন, দেশের ক্রিকেটকে দুর্বল করে দেওয়ার একটি পরিকল্পিত প্রক্রিয়া চলছে, যেখানে দেশীয় রাজনৈতিক শক্তির পাশাপাশি বিদেশি প্রভাবও কাজ করছে।








