.jpg&w=3840&q=75)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামী শনিবার (৭ ফেব্রুয়ারি) উত্তরবঙ্গের ঠাকুরগাঁও, দিনাজপুর ও নীলফামারী জেলায় নির্বাচনী জনসভায় অংশ নেবেন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন নীলফামারী জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক।
তিনি জানান, আগামী শনিবার বেলা ১১টায় বিমানযোগে তারেক রহমান নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছাবেন। সেখান থেকে হেলিকপ্টারযোগে বেলা সাড়ে ১১টায় ঠাকুরগাঁও জেলা হাইস্কুল মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় যোগ দেবেন তিনি। পরে দুপুর ১টার দিকে হেলিকপ্টারে নীলফামারীর বড় মাঠের জনসভার উদ্দেশে রওনা হবেন।
নীলফামারীর জনসভায় বক্তব্য শেষে দুপুর ২টার দিকে হেলিকপ্টারযোগে দিনাজপুর জেলার বিরামপুর সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত জনসভায় অংশ নেবেন তারেক রহমান। সেখানে বক্তব্য শেষ করে বিকেল ৩টার দিকে আবার সৈয়দপুর বিমানবন্দরে ফিরে বিমানযোগে ঢাকার উদ্দেশে রওনা হবেন।
মীর সেলিম ফারুক আরও বলেন, জনসভাগুলোতে তারেক রহমান নীলফামারীসহ উত্তরবঙ্গের উন্নয়ন অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন। বিএনপি সরকার গঠন করলে দেশের সার্বিক উন্নয়নে কী কী পদক্ষেপ নেওয়া হবে, সে বিষয়েও তিনি বক্তব্য দেবেন।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।