
নিজস্ব প্রতিবেদক


নেত্রকোণায় ইসলামী ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সমাবেশের আয়োজন করেছে সংগঠনটির জেলা শাখা। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এই প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা শাখার উদ্যোগে আয়োজিত র‍্যালিটি নেত্রকোণা সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কুড়পাড় পুলিশ লাইনের সামনে গিয়ে শেষ হয়।
র‍্যালি শেষে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতির বক্তব্যে ইসলামী ছাত্র শিবির নেত্রকোণা জেলা শাখার সভাপতি মো. রাসেল আহমেদ বলেন, যারা নতুন করে ফ্যাসিস্ট হতে চায়, তাদের ইসলামী ছাত্র শিবিরকে ভয় করা উচিত। তিনি বলেন, ইসলামী মূল্যবোধভিত্তিক ছাত্র আন্দোলনের মাধ্যমেই অন্যায় ও স্বৈরাচারের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তোলা সম্ভব।
সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা মাহাবুবুর রহমান, ১০ দলীয় জোট সমর্থিত ও এনসিপি মনোনীত নেত্রকোণা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী ফাহিম রহমান খান, ইসলামী ছাত্র শিবির নেত্রকোণা জেলা শাখার সেক্রেটারি তারিকুজ্জামান তৌহিদ এবং অফিস সহকারী আতিক হাসান হৃদয়। বক্তারা সংগঠনের ইতিহাস, আদর্শ ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন এবং ছাত্রসমাজকে ইসলামী আদর্শে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
এ সময় জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে জুবায়ের আহমেদ সাজিদসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। পাশাপাশি বিভিন্ন উপজেলা থেকে আগত কয়েক হাজার ইসলামী ছাত্র শিবিরের কর্মী ও সমর্থক কর্মসূচিতে অংশ নেন।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।