
নিজস্ব প্রতিবেদক


ভোলা–৪ (চরফ্যাশন–মনপুরা) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী নুরুল ইসলাম নয়ন অভিযোগ করেছেন, একটি স্বাধীনতাবিরোধী রাজনৈতিক দল পরিকল্পিতভাবে দেশের মা–বোনদের সম্মান ও মর্যাদা ক্ষুণ্ন করতে বিকাশসহ বিভিন্ন মাধ্যমে অর্থ দিয়ে তাদের কিনে নেওয়ার অপচেষ্টা চালাচ্ছে।
রোববার (৮ ফেব্রুয়ারি) ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় আয়োজিত এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নুরুল ইসলাম নয়ন বলেন, দেশের মানুষ আর বিভ্রান্ত হবে না। যারা একসময় স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারাই এখন নৈতিক অবক্ষয় সৃষ্টি করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছে। এই অপচেষ্টা রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে জনগণের ভোটাধিকার নিশ্চিত করা হবে এবং নারীদের নিরাপত্তা ও সম্মান রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। দেশের গণতন্ত্র পুনরুদ্ধারই বিএনপির প্রধান লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।
পথসভায় সভাপতিত্ব করেন আলহাজ্ব শামসুদ্দিন বাচ্চু চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির মনপুরা উপজেলা শাখার সিনিয়র সহসভাপতি ডা. মো. কামাল উদ্দিন।
এ ছাড়া সভায় বক্তব্য রাখেন যুবদলের আহ্বায়ক শামসুদ্দিন আহমেদ মোল্লা, সাধারণ সম্পাদক মো. হাফেজ আব্দুর রহিম, সাবেক সভাপতি জোবায়ের হাসান রাজিব চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব হোসেন হাওলাদার এবং শ্রমিক দলের সভাপতি মো. রফিকুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সভায় বক্তারা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চরফ্যাশন–মনপুরা আসনে নুরুল ইসলাম নয়নের পক্ষে জনসমর্থন ও ঐক্য গড়ে তোলার আহ্বান জানান।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।