
নিজস্ব প্রতিবেদক
.jpg&w=3840&q=75)

তারেক রহমান।
সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর বনানী বাজারসংলগ্ন মাঠে ঢাকা–১৭ আসনের নির্বাচনী জনসভায় বক্তব্য দিতে গিয়ে বিএনপির চেয়ারম্যান এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, গত ১৬ বছর ধরে দেশে গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছে। এ সময়ে বহু মানুষ হত্যা, নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছেন। বিশেষ করে সাম্প্রতিক জুলাই আন্দোলনে বিপুলসংখ্যক মানুষ প্রাণ হারিয়েছেন এবং অনেকেই পঙ্গুত্ববরণ করেছেন। তাঁদের আত্মত্যাগের মধ্য দিয়ে যে গণতান্ত্রিক পরিবেশ তৈরি হয়েছে, তা রক্ষা করাই এখন রাষ্ট্রের প্রধান দায়িত্ব।
তিনি বলেন, বিএনপি এমন একটি বাংলাদেশ গড়তে চায়, যেখানে কোনো নাগরিক ধর্ম, বর্ণ বা পরিচয়ের কারণে বৈষম্যের শিকার হবেন না। মানুষের মূল্যায়ন হবে তার যোগ্যতা, সততা ও মেধার ভিত্তিতে। ব্যবসায়ী, চাকরিজীবী ও শ্রমজীবী সবাই যেন নিরাপদ পরিবেশে কাজ করতে পারেন, সে নিশ্চয়তা রাষ্ট্রকে দিতে হবে।
নারীদের নিরাপত্তা ও ক্ষমতায়নের প্রসঙ্গে বিএনপি চেয়ারম্যান বলেন, নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হলে তাঁদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা জরুরি। সে লক্ষ্যে গৃহিণীদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালুর পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি। একই সঙ্গে কৃষকদের জন্য ‘কৃষি কার্ড’ চালু করে সরাসরি সরকারি সহায়তা পৌঁছে দেওয়ার কথাও জানান।
স্বাস্থ্যসেবা প্রসঙ্গে তারেক রহমান বলেন, গ্রামাঞ্চলের মানুষ এখনো প্রাথমিক চিকিৎসা থেকে বঞ্চিত। বিএনপি সরকার গঠন করতে পারলে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দিয়ে ঘরে ঘরে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া হবে। এতে একদিকে কর্মসংস্থান সৃষ্টি হবে, অন্যদিকে মানুষ অসুস্থ হওয়ার আগেই স্বাস্থ্যসচেতনতা বাড়বে, যা একটি নিরাপদ ও সুস্থ সমাজ গঠনে ভূমিকা রাখবে।
জনসভায় তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে রাষ্ট্র পরিচালনায় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা হবে এবং মানুষের জানমাল ও ভোটাধিকার রক্ষাই হবে সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।