.jpg&w=3840&q=75)

কোনো ধরনের পাতানো নির্বাচন হলে তা মেনে নেওয়া হবে না বলে সতর্ক করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। তিনি অভিযোগ করেন, প্রশাসনের উচ্চপর্যায়ের একটি অংশ পক্ষপাতমূলক আচরণ করছে, যা সুষ্ঠু নির্বাচনের জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে রাজধানীতে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
এর আগে সকাল ১১টার দিকে জামায়াত আমিরের সঙ্গে সাক্ষাৎ করতে ইইউ’র ১৬ সদস্যের একটি প্রতিনিধিদল দলীয় কার্যালয়ে যায়। প্রায় এক ঘণ্টাব্যাপী বৈঠকে নির্বাচনের সার্বিক প্রস্তুতি, মাঠপর্যায়ের পরিস্থিতি এবং কোনো ধরনের হুমকি বা প্রতিবন্ধকতা রয়েছে কি না—সে বিষয়ে জানতে চান পর্যবেক্ষক দলের সদস্যরা।
বৈঠক শেষে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, এবারের নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ বা সমতল প্রতিযোগিতার পরিবেশের ঘাটতি রয়েছে। প্রশাসনের একটি অংশ নিরপেক্ষ ভূমিকা পালন করছে না বলে তিনি অভিযোগ করেন। এই অবস্থা থেকে উত্তরণ না হলে জামায়াতে ইসলামী তাদের অবস্থান স্পষ্টভাবে জানাবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
নির্বাচন কমিশন প্রসঙ্গে তিনি বলেন, কমিশনকে দুর্বল মনে হচ্ছে এবং আরও দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন। একই সঙ্গে লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে প্রশাসনকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি, যাতে জনমনে আতঙ্ক সৃষ্টি না হয়।
জামায়াতের এই নেতা অভিযোগ করেন, দলটির নির্বাচনী কার্যক্রমে বিভিন্নভাবে বাধা দেওয়া হচ্ছে এবং হয়রানির শিকার হতে হচ্ছে নেতাকর্মীদের। তাঁর দাবি, এ পর্যন্ত জামায়াতের ১৫টি নির্বাচনী অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
এহসানুল মাহবুব জুবায়ের আরও জানান, ইইউ ছাড়াও যুক্তরাজ্য, তুরস্কসহ কয়েকটি দেশের নির্বাচন পর্যবেক্ষক দল আগামী দিনে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আসবে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।