
নিজস্ব প্রতিবেদক


রাজধানীর পুরান ঢাকা-৬ সংসদীয় আসনের ৪৩ নম্বর ওয়ার্ডের জুবলী স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রে পোলিং এজেন্টের ডকুমেন্টসে স্বাক্ষরকে কেন্দ্র করে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার শফিকুল হকসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাতটার দিকে এ ঘটনা ঘটে।
জামায়াত সমর্থিত প্রার্থী ড. আব্দুল মান্নানের অভিযোগ, তার পোলিং এজেন্টরা ডকুমেন্টসে স্বাক্ষর করাতে গেলে বিএনপির নেতাকর্মীরা তাদের আটকে রেখে মারধর করেন। তিনি বলেন, “৪৩ নম্বর ওয়ার্ডের জুবলী স্কুল কেন্দ্রে পোলিং এজেন্টদের কাগজপত্রে স্বাক্ষর দিতে গেলে বিএনপির নেতাকর্মীরা মব সৃষ্টি করে হামলা চালায়। এ সময় কেন্দ্রের প্রিজাইডিং অফিসারকেও মারধর করা হয়।”
তিনি আরও অভিযোগ করেন, এ হামলার নেতৃত্ব দেন ৪৩ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মজিবুর রহমান অনু, মহানগর সদস্য ফরিদ উদ্দিন, থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদ কামাল রুবেল, সাংগঠনিক সম্পাদক কামিল, যুবদলের সাবেক সদস্য শফিক এবং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রানা। ঘটনার পর তিনি আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন।
অন্যদিকে, অভিযোগ অস্বীকার করে মজিবুর রহমান অনু বলেন, “জামায়াতের লোকজনকে একপাক্ষিকভাবে ভেতরে নিয়ে পোলিং এজেন্টের ডকুমেন্টস নেওয়া হচ্ছিল, যা আমাদের কাছে সন্দেহজনক মনে হয়। সেখানে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়েছে, তবে হামলার কোনো ঘটনা ঘটেনি।
”
মারধরের শিকার প্রিজাইডিং অফিসার শফিকুল হক বলেন, “জামায়াতের পোলিং এজেন্ট কার্ডে স্বাক্ষর দিতে আসলে একটি পক্ষ অভিযোগ তুলে উত্তেজনা সৃষ্টি করে। পরে ধাক্কাধাক্কি শুরু হয় এবং আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। আমাদের এক সহকর্মীর ওপর বোতলও নিক্ষেপ করা হয়।”
ঘটনার পরপরই পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে কেন্দ্রের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, পোলিং এজেন্টদের ডকুমেন্টস জমা দেওয়াকে কেন্দ্র করেই এ উত্তেজনা সৃষ্টি হয়। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।