
নিজস্ব প্রতিবেদক


ঢাকা-৮ আসনের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে ঢাকা বিভাগীয় কমিশনারের (রিটার্নিং কর্মকর্তা) কার্যালয়ের ফটকের বাইরে অবস্থান নিয়েছেন বিএনপির প্রার্থী মির্জা আব্বাসের সমর্থকেরা। তাঁরা মির্জা আব্বাসের পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং করতালি দিয়ে সমর্থন জানান।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে সমর্থকেরা কার্যালয়ের সামনে অবস্থান নিতে শুরু করেন। এ সময় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে গিয়ে রিটার্নিং কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করেন মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিভাগীয় কমিশনারের কার্যালয় এলাকায় সতর্ক অবস্থান নেয় সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে মির্জা আব্বাসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১১–দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে অভিযোগ করেছেন, এ আসনের কয়েকটি কেন্দ্রের ফলাফল ইচ্ছাকৃতভাবে আটকে রাখা হয়েছে।
ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে কমিশনারের কার্যালয় এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। পরিস্থিতি পর্যবেক্ষণ করছে প্রশাসন।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।