.jpg&w=3840&q=75)

বাংলাদেশ জাতীয়তাবাদী দলতারেক রহমানঢাকা–১৭ ও বগুড়া–৬ আসন থেকে জয়লাভ করেছেন। ফলে নতুন সরকার গঠনের প্রক্রিয়ায় তাঁকে প্রধানমন্ত্রী হিসেবে দেখছে দলীয় মহল।
তবে নির্বাচনের পাশাপাশি অনুষ্ঠিত গণভোটের একটি প্রস্তাব ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। প্রস্তাবগুলোর একটিতে বলা ছিল একই ব্যক্তি একসঙ্গে দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। গণভোটে ওই প্রস্তাবে ‘হ্যাঁ’ ভোট জয়ী হওয়ায় প্রশ্ন উঠেছে, প্রধানমন্ত্রী হলে তারেক রহমান কি বিএনপি চেয়ারম্যান পদে বহাল থাকতে পারবেন?
দলীয় সূত্র জানায়, গণভোটের এই অংশে বিএনপি ‘নোট অব ডিসেন্ট’ দেয়। অর্থাৎ, একই ব্যক্তি দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী হওয়ার ওপর বিধিনিষেধ আরোপে দলটি আনুষ্ঠানিকভাবে আপত্তি জানায়।
সংশ্লিষ্টদের মতে, জাতীয় সংসদে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় বিএনপি চাইলে গণভোট-সংক্রান্ত বিধানের সংশোধনে উদ্যোগ নিতে পারে। সে ক্ষেত্রে দলীয় প্রধান পদে থেকেই প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের পথ তৈরি হতে পারে। তবে বিষয়টি নির্ভর করবে আইনি ব্যাখ্যা, সংসদীয় প্রক্রিয়া ও রাজনৈতিক সিদ্ধান্তের ওপর।
এ অবস্থায় প্রধানমন্ত্রী হওয়ার পর তারেক রহমান বিএনপি চেয়ারম্যান থাকবেন কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানা যায়নি। রাজনৈতিক মহলের দৃষ্টি এখন সম্ভাব্য সংসদীয় পদক্ষেপ ও দলীয় অবস্থানের দিকে।
ঢাকা–১৭ আসনের বেসরকারি ফল অনুযায়ী, তারেক রহমান পেয়েছেন ৭২ হাজার ৬৯৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী স ম খালিদুজ্জামান পেয়েছেন ৬৮ হাজার ৩০০ ভোট। ৪ হাজার ৩৯৯ ভোটের ব্যবধানে জয়ী হন তিনি।
আবিদুর রহমান সোহেলদাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯৭ হাজার ৬২৬ ভোট। এখানে তিনি ১ লাখ ১৮ হাজার ৬৫৪ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।