.jpg&w=3840&q=75)

দুই–তৃতীয়াংশের বেশি আসনে জয় নিয়ে বিএনপি জাতীয় সংসদে যাচ্ছে উল্লেখ করে সরকার গঠনের ক্ষেত্রে অন্য কোনো দলের সঙ্গে জোটের প্রশ্নই আসে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার–১ (চকরিয়া–পেকুয়া) আসনে বিজয়ী প্রার্থী সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার বেসরকারি ফলাফল হাতে পাওয়ার পর নিজ বাসভবনে সাংবাদিকদের দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, বিভিন্ন সূত্র ও দলীয় নির্বাচনী সেলের তথ্য অনুযায়ী বিএনপি দুই–তৃতীয়াংশের বেশি আসন নিয়ে সংসদে যাচ্ছে। “সুতরাং সরকার গঠনের ক্ষেত্রে অন্য কোনো দলের সঙ্গে কোয়ালিশন করার কোনো প্রশ্নই আসে না,” বলেন তিনি।
জাতীয় সরকার প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপির ৩১ দফায় উল্লেখ রয়েছে ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনে যারা শরিক ছিল, তাদের নিয়ে ঐকমত্যের ভিত্তিতে জাতীয় সরকার গঠনের কথা বলা হয়েছিল। নির্বাচন সম্পন্ন হয়েছে, এখন সরকার গঠনের ক্ষেত্রেও সেই প্রতিশ্রুতির বিষয়টি বিবেচনায় থাকবে বলে জানান তিনি।
সংসদে কেমন বিরোধী দল প্রয়োজন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সুশাসন নিশ্চিত করতে একটি প্রাণবন্ত ও শক্তিশালী বিরোধী দল থাকা জরুরি। এতে চেক অ্যান্ড ব্যালান্স বজায় থাকে।
ভূমিধস বিজয় উদযাপন প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপি কোনো বিজয় উল্লাস করবে না। “আমাদের দায়িত্ব অনেক বেশি। উত্তেজনা সৃষ্টি করতে চাই না,” বলেন তিনি। তিনি আরও দাবি করেন, জনগণের প্রত্যাশা ও সমর্থনের ভিত্তিতেই বিএনপি এই ফল অর্জন করেছে।
রাষ্ট্র পরিচালনায় বিএনপির অতীত ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, গণতন্ত্র, বিচার বিভাগের স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা ও বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপির অবদান রয়েছে। ভবিষ্যতে প্রযুক্তিনির্ভর ও জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন তিনি।
কক্সবাজার–১ (চকরিয়া–পেকুয়া) আসনের বেসরকারি ফলে সালাহউদ্দিন আহমদ ২ লাখ ১৯ হাজার ৭৫৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আবদুল্লাহ আল ফারুক পেয়েছেন ১ লাখ ২৫ হাজার ৩১১ ভোট।
এ আসনে মোট ভোটার ৫ লাখ ৩৩ হাজার ৮৯ জন। প্রার্থী ছিলেন ৩ জন। কেন্দ্র ছিল ১৭৭টি।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।