.jpg&w=3840&q=75)

ঢাকা-৮ আসনে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ এনে নির্বাচন কমিশনে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি শাপলা কলি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন।
অভিযোগে তিনি দাবি করেন, একই আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ও তার নেতা-কর্মী, এজেন্ট এবং পরিবারের সদস্যরা ভোট রিগিং, প্রভাব বিস্তার, ফলাফল আটকে রাখা এবং বাতিল ভোট গণনায় অন্তর্ভুক্ত করার মতো অনিয়ম করেছেন।
তিনি আরও অভিযোগ করেন, সংশ্লিষ্ট প্রিজাইডিং ও রিটার্নিং কর্মকর্তারাও এসব অনিয়মে জড়িত ছিলেন এবং তাকে বিজয়ী ঘোষণা না করে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়।
নাসীরুদ্দীন পাটওয়ারী নির্বাচন কমিশনের কাছে ভোট পুনর্গণনার দাবি জানিয়েছেন। পাশাপাশি পুনর্গণনা শেষ না হওয়া পর্যন্ত ওই আসনের শপথ অনুষ্ঠান স্থগিত রাখার আহ্বান জানান। তিনি দাবি করেন, ১৯৭২ সালের গণপ্রতিনিধিত্ব আদেশ ও ২০০৮ সালের নির্বাচন পরিচালনা বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন হয়েছে।
কেন্দ্র নং ২৮, আব্বাস মহিলা ডিগ্রি কলেজ, শাহজাহানপুর:শাপলা কলির পোলিং এজেন্টকে কেন্দ্রে প্রবেশে বাধা দেওয়া হয় এবং পথরোধ করে আটকে রাখা হয়। ভোট গণনার সময় দীর্ঘ বিলম্ব করা হয় এবং ওভাররাইটিং করা শিটে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক স্বাক্ষর নেওয়া হয়।
কেন্দ্র নং ২৯, শাহজাহানপুর রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়:দুইজন পোলিং এজেন্টকে বুথ থেকে বের করে দিয়ে প্রায় দুই ঘণ্টা ভোট রিগিংয়ের অভিযোগ।
কেন্দ্র নং ৩১, শাহজাহানপুর রেলওয়ে উচ্চ বিদ্যালয়:মহিলা কেন্দ্রে পুরুষ এজেন্ট রাখা যাবে না এমন অজুহাতে পাস দিতে দেড় ঘণ্টা বিলম্ব করা হয় এবং এ সময় কারচুপি করা হয়।
কেন্দ্র নং ৩২, শাহজাহানপুর রেলওয়ে উচ্চ বিদ্যালয়:শাপলা কলির পক্ষে মহিলা পোলিং এজেন্টকে আটকে রেখে ভয়ভীতি দেখিয়ে ভোট গণনা ও জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ।
কেন্দ্র নং ৩৪, আব্দুল গফুর শিক্ষা শিবির:ছয়জন পোলিং এজেন্টকে পাস না দিয়ে কারচুপিতে সহায়তার অভিযোগ।
কেন্দ্র নং ৩৮, মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজ:পোলিং এজেন্টদের কাছ থেকে প্রার্থী স্বাক্ষরিত মূল ফাইল ছিনিয়ে নেওয়া হয় এবং প্রায় দুই ঘণ্টা কেন্দ্রে প্রবেশে বাধা দেওয়া হয়। ওই সময়ে কারচুপির অভিযোগ করা হয়।
কেন্দ্র নং ৪০, দ্বীপশিখা প্রি-ক্যাডেট হাইস্কুল:সাতজন পোলিং এজেন্টকে পাস না দিয়ে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়। পরে ভোট গণনার সময় বাতিল ভোট ধানের শীষের পক্ষে গণনা করা হয় বলে অভিযোগ।
কেন্দ্র নং ৭৫, ইস্কাটন গার্ডেন স্কুল (মহিলা):মহিলা এজেন্টদের অবরুদ্ধ করে ভয়ভীতি প্রদর্শন করে জোরপূর্বক স্বাক্ষর নেওয়া হয়।
কেন্দ্র নং ৮৩, সিদ্ধেশ্বরী গার্লস স্কুল:প্রথম গণনার পর পুনরায় গণনা করে বাতিল ভোট ধানের শীষের পক্ষে যুক্ত করা হয় এবং জোর করে স্বাক্ষর নেওয়া হয়।
কেন্দ্র নং ৮৮, সিদ্ধেশ্বরী বালক বিদ্যালয়:বাতিল ভোট ধানের শীষের পক্ষে যুক্ত করার জন্য চাপ প্রয়োগ করা হয়। প্রার্থীর স্ত্রী আফরোজা আব্বাস বেআইনিভাবে কেন্দ্রে প্রবেশ করে দীর্ঘ সময় অবস্থান করেন বলে অভিযোগ।
কেন্দ্র নং ৯৪ ও ৯৫, বিজ্ঞান ক্যাফেটেরিয়া, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা:পোলিং এজেন্টকে পাস না দিয়ে বের করে দেওয়া হয় এবং পরে বুথ থাকার বিষয়টি স্বীকার করে ভোট গণনা করা হয় এমন অভিযোগ তোলা হয়েছে।
নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, এসব অনিয়মের কারণে প্রকৃত ফলাফল পরিবর্তিত হয়েছে। তিনি পূর্ণাঙ্গ তদন্ত ও ভোট পুনর্গণনার মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।