.jpg&w=3840&q=75)

বাংলাদেশের সংসদীয় ইতিহাসে যুক্ত হতে যাচ্ছে এক নতুন মাইলফলক। প্রথা ভেঙে এবার জাতীয় সংসদ ভবনের সামনে উন্মুক্ত প্রাঙ্গণে শপথ নিতে যাচ্ছেন নবনির্বাচিত সংসদ সদস্য ও মন্ত্রিসভার সদস্যরা। জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে একে ‘নতুন যুগের সূচনা’ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
সাধারণত সংসদ সদস্যরা শপথ নেন সংসদ ভবনের ভেতরে আর মন্ত্রীরা বঙ্গভবনের দরবার হলে। কিন্তু এবার সেই দীর্ঘদিনের রেওয়াজ বদলে যাচ্ছে। তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের এই শপথ অনুষ্ঠান আয়োজিত হচ্ছে সংসদ ভবনের সামনের সবুজ চত্বরে। বিশ্লেষকরা মনে করছেন, এটি কেবল একটি অনুষ্ঠান নয়, বরং রাজনীতির সাথে জনগণের সরাসরি সেতুবন্ধন তৈরির একটি প্রয়াস।
খোলা আকাশের নিচে শপথ নেওয়ার এই ইতিহাস বাংলাদেশে এবারই প্রথম নয়। এর আগে ১৯৭১ সালে মুজিবনগর সরকারের মন্ত্রিসভা এবং ১৯৭৩ সালে প্রথম জাতীয় সংসদের সদস্যরা সোহরাওয়ার্দী উদ্যানে এভাবেই শপথ নিয়েছিলেন। দীর্ঘ সময় পর আবার সেই ঐতিহ্যের পুনরাবৃত্তি হতে যাচ্ছে।
জুলাই অভ্যুত্থানের পর থেকে সংসদ ভবন এলাকাটি হয়ে উঠেছে উৎসব এবং প্রতিবাদের প্রাণকেন্দ্র। মানিক মিয়া এভিনিউ থেকে শুরু করে সংসদের সামনের সড়ক—সবই এখন সাধারণ মানুষের পদচারণায় মুখর। বিশ্লেষকদের মতে, বঙ্গভবনের সুরক্ষিত দেয়ালের বাইরে এসে জনপরিসরে এই শপথ গ্রহণ প্রমাণ করে যে, সরকার এখন জনগণের কাছে আগের চেয়ে অনেক বেশি দায়বদ্ধ।
বিগত দিনগুলোতে শহীদদের জানাজা থেকে শুরু করে বিভিন্ন নাগরিক শোক সভা আয়োজিত হয়েছে এই সংসদ প্রাঙ্গণেই। এবার সেই একই স্থানে গণতন্ত্রের জয়গান গেয়ে শপথ নেবেন প্রতিনিধিরা। বাংলাদেশের রাজনীতিতে এই পরিবর্তন কি দীর্ঘস্থায়ী হবে? সময় তা বলে দেবে। তবে আপাতত, খোলা আকাশের নিচে এই শপথ গ্রহণ অনুষ্ঠানকে স্বাগত জানাচ্ছে আপামর জনতা।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।