

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের নতুন নেতৃত্বকে ঘিরে সংগঠনটির নেতাকর্মীদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য নেতৃত্বের তালিকায় উঠে এসেছে তিন নেতার নাম তারা হলেন- মো. শাহরিয়ার হোসেন, সাখাওয়াতুল ইসলাম খান পরাগ ও মোস্তাফিজুর রহমান (রুমি)।
দীর্ঘদিন ছাত্ররাজনীতিতে সক্রিয় থাকা, আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণ এবং সাংগঠনিক কর্মকাণ্ডে ভূমিকার কারণে তাদের নাম আলোচনায় রয়েছে বলে জানিয়েছেন সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মো. শাহরিয়ার হোসেন বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নম্বর যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। দীর্ঘদিন ধরে ছাত্রদলের বিভিন্ন কর্মসূচি ও সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন বলে সহকর্মীরা জানান।
শাহরিয়ার হোসেন শরীয়তপুর জেলার সখিপুর থানার বাসিন্দা। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে ২০১১–১২ শিক্ষাবর্ষে স্নাতক (অনার্স) এবং ২০১৫–১৬ শিক্ষাবর্ষে স্নাতকোত্তর সম্পন্ন করেন। বর্তমানে একই বিভাগে ২০২৪–২৫ শিক্ষাবর্ষে এমফিল গবেষণায় অধ্যয়নরত রয়েছেন।
অন্যদিকে সাখাওয়াতুল ইসলাম খান পরাগ ময়মনসিংহ জেলার বাসিন্দা। তিনি বর্তমান কমিটির যুগ্ম আহ্বায়ক এবং এর আগে সংগঠনটির দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন, যা যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদার সমতুল্য। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগ থেকে ২০১২-১৩ শিক্ষাবর্ষে বিবিএ এবং ২০১৬-১৭ শিক্ষাবর্ষে এমবিএ সম্পন্ন করেন। বর্তমানে অর্থনীতি বিভাগে ডেভেলপমেন্ট স্টাডিজ বিষয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে অধ্যয়ন করছেন।
Related posts here
সংগঠনের নেতাকর্মীদের মতে, মানবিক ও সৃজনশীল ব্যক্তিত্বের পাশাপাশি পরিচ্ছন্ন ছাত্রনেতা হিসেবে ক্যাম্পাসে পরাগের একটি ইতিবাচক ভাবমূর্তি রয়েছে। আন্দোলন-সংগ্রামের সময় তিনি একাধিকবার নির্যাতনের শিকার হয়েছেন বলেও সহকর্মীরা জানান।
এদিকে মোস্তাফিজুর রহমান (রুমি) বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এবং সংগঠনটির সাবেক প্রচার সম্পাদক। তিনি ২০১০–১১ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব মডার্ন ল্যাঙ্গুয়েজ (আইএমএল)-এ অধ্যয়নরত রয়েছেন।
ছাত্রদলের বিভিন্ন কর্মসূচি ও আন্দোলনে অংশগ্রহণ করতে গিয়ে মোস্তাফিজুর রহমান রুমি একাধিকবার গ্রেপ্তার হয়ে কারাভোগ করেছেন বলে জানা যায়। ২০১১, ২০১৪ ও ২০১৮ সালে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়ার সময় তাকে গ্রেপ্তার করা হয়। সর্বশেষ ২০২১ সালের আগস্টে গোয়েন্দা পুলিশ তাকে আটক করে বিভিন্ন মামলায় কারাগারে পাঠায়। প্রায় ৪৭ দিন কারাভোগের পর একই বছরের অক্টোবরে তিনি মুক্তি পান।
সংগঠনের নেতাকর্মীদের ধারণা, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, আন্দোলন-সংগ্রামে সক্রিয় অংশগ্রহণ এবং সাংগঠনিক কার্যক্রমে সম্পৃক্ততার কারণে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সম্ভাব্য নতুন নেতৃত্বের আলোচনায় এই তিন নেতার নাম গুরুত্বের সঙ্গে উঠে এসেছে।
এদিকে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় শাখা কমিটির মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে। ফলে শিগগিরই নতুন কমিটি ঘোষণা করা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক রাকিবুল ইসলামও জানিয়েছেন, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দ্রুত ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হবে। তার এই বক্তব্যের পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সম্ভাব্য নেতৃত্ব নিয়েও আলোচনা আরও জোরালো হয়েছে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।